বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭

হিথ্রো বিমানবন্দরের রাস্তা আটকে প্রতিবাদকারীদের মানববন্ধন

হিথ্রো বিমানবন্দরের রাস্তা আটকে প্রতিবাদকারীদের মানববন্ধন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কালোদেরও জীবনের মূল্য আছে (ব্ল্যাক লাইভস ম্যাটার)। এই স্লোগান নিয়ে বৃটেনজুড়ে বিক্ষোভ করছেন প্রতিবাদকারীরা।

শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে বৃটেনের বড় তিনটি শহর লন্ডন, বার্মিংহ্যাম ও নটিকহ্যামের বিভিন্ন রাস্তায় অবস্থান নেয় ব্ল্যাক লাইভস ম্যাটার অ্যাক্টিভিস্টরা। লন্ডনের হিথ্রো বিমানবন্দর যাওয়ার মূল রাস্তায় অবস্থান নিলে সৃষ্টি হয় তীব্র যানজট। কার্যত বন্ধ হয়ে যায় হিথ্রোতে যাতায়াত।

পুলিশ বলছে তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছে। প্রতিবাদ কর্মসূচী নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। একটি রাস্তা খুলে দেয়া হলেও যানজট কাটেনি।

উল্লেখ্য, ব্ল্যাক লাইভস ম্যাটার ইউকে বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন। পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের একটি নিহত হওয়ার ৫ বছরপুর্তিতে এ আন্দোলনের অ্যাক্টিভিস্টরা বৃটেনজুড়ে আজ প্রতিবাদ কর্মসূচীর আহ্বান জানায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025