রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯

রানওয়ে থেকে ছিটকে ব্যস্ত সড়কে কার্গো বিমান

রানওয়ে থেকে ছিটকে ব্যস্ত সড়কে কার্গো বিমান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রানওয়ে থেকে ছিটকে ব্যস্ত সড়কে আছড়ে পড়েছে একটি কার্গো বিমান। দুর্ঘটনার পর বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইতালির একটি বিমানবন্দরে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর রিয়ান এয়ারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটি প্যারিসের চার্লেস ডি গাওলে বিমান বন্দর থেকে যাত্রা করেছিল। এটি ইতালির বারগেম ওরিয়ো আল সেরিও বিমানবন্দরে অবতরণের সময় শুক্রবার স্থানীয় সময় ভোর চারটায় রানওয়ে থেকে ছিটকে একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ে।

তবে ওই ভয়াবহ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানের দুই ক্রুসহ যাত্রীরা নিরাপদেই আছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026