অন্যকিছু ডেস্ক: দুই হাজার বছর ধরে চীনের গুয়াংসি প্রদেশের হুয়ানগ্লো গ্রামে প্রচলিত রয়েছে চুল না কাটার প্রথা।
গ্রামের ইয়াও জনগোষ্ঠীর সব মহিলাদের মানতে হয় তা। সারা জীবনে একবারই মেলে চুল কাটার অনুমতি। সেটাও কেবল ১৮ বছর বয়সে।ফলে বেড়েই চলে চুল। ইতিমধ্যে সাত ফুট লম্বা চুলের রেকর্ড করেছেন এক মহিলা।
এছাড়া প্রায় ৬০ জনের চুল তিন ফুট পর্যন্ত লম্বা। এই চুল নিয়েই দৈনন্দিন কাজকর্ম করেন প্রত্যেকে। চুল ভাল রাখার পদ্ধতিও বেশ অভিনব। নদীর বহতা জলে চুল ধোয়া। জলে দিয়েই নিয়মিত চুলের পরিচর্যা করেন তাঁরা।