রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৩

ফুটবল টুর্নামেন্টে লন্ডনবাংলা প্রেসক্লাব-সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটার্স ৩-০ গোলে জয়লাভ

ফুটবল টুর্নামেন্টে লন্ডনবাংলা প্রেসক্লাব-সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটার্স ৩-০ গোলে জয়লাভ

শীর্ষবিন্দু নিউজ: এক জমজমাট অন্যরকম ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়ে গেল ইস্ট লন্ডনের স্টেপনীগ্রীন মাঠে। শনিবার অনুষ্ঠিত এই খেলায় অংশগ্রহণ করেন লন্ডন বাংলা প্রেসক্লাব ও সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটার্স।

মূলত এই খেলাটি ছিল শারিরিক দিক দিয়ে নিজেকে সুস্থ রাখা। এবং সেই সাথে অন্যকে অনুপ্রানিত করা। নন প্রফেশনাল ফুটবলারদের প্রানবন্ত ৬০ মিনিটের ফুটবল ম্যাচ উপস্থিত দর্শক, সংগঠনগুলির কর্মকর্তাসহ কাউকেই বঞ্চিত করেনি। সকলেই এই ম্যাচ দারুণভাবে উপভোগ করেন।

খেলায় লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষে অধিনায়কত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের মোহাম্মদ ছোবহান ও সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটার্স এর অধিনায়ক ছিলেন সলিসিটার্স আবুল কালাম। লন্ডনবাংলা প্রেসক্লাবকে জার্সি স্পন্সর করে স্টূডেন্ট কনসালটেন্সি ফার্ম খান এসোসিয়েটস।

লন্ডনবাংলা প্রেসক্লাবের হয়ে গেলায় অংশ নেন মোহাম্মদ ছোবহান, জাকির হোসেন কয়েছ, আব্দুল বাছিত রফি, আহাদ চৌধুরী বাবু, কলিন চৌধুরী, ইকরামুল হোসেন, তবারকুল ইসলাম পারভেজ, ইব্রাহিম খলিল। অতিরিক্ত প্লেয়ার হিসেবে খেলেন, সৈয়দ নাহাস পাসা, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মুসলেহ উদ্দিন, তাইসির মাহমুদ, কামাল মেহেদী, সৈয়দ জহুরুল হক, সালেহ আহমদ, শাহ শামীম আহমদ, উপস্থিত ছিলেন ব্যারিস্টার তারেক চৌধুরী, আবু সালেহ মাসুম, রহমত আলী, আবুল কালামসহ প্রেসক্লাব সদস্যরা

লন্ডনবাংলা প্রেসক্লাব ও সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটার্স এর মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ প্রথম থেকেই ছিল আক্রামন পাল্টা আগ্রমনে উত্তেজনা পূর্ণ। ফুটবল ম্যাচে পর্যায় ক্রমে খেলায় অংশনেন বিলেতের এই দুই প্রতিষ্ঠিত সংগঠনের তরুন খেলোয়াড় থেকে শুরু করে প্রবীন ফুটবলাররা।

খেলার প্রথমার্ধে গোল শূন্য ড্র থাকলেও দ্বিতীয়র্থে লন্ডনবাংলা প্রেসক্লাবের তরুন ফুটবলারদের কৌশলের কাছে পরাজিত হয়ে ৩-০ গোলে হার মানতে বাধ্যহন আইনজীরা। কোর্টে বহু মামলায় জয়ী হলেও খেলার মাঠে জয়ী হতে আইনজীবীদের সকল চেষ্টায় ব্যর্থ হয়। খেলার শেষার্ধে ক্লান্ত হয়ে পড়েন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটার্স এর খেলোয়াড়রা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে শেষ কয়েক মিনিটে লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষে গোল করেন তবারকুল ইসলাম পারভেজ, ইকরামুল হোসেন ও ইব্রাহিম খলিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025