বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১৫

মাঝ আকাশে ইঞ্জিন বিকল: বিমানের জরুরি অবতরণ

মাঝ আকাশে ইঞ্জিন বিকল: বিমানের জরুরি অবতরণ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় জাপানের রাজধানী টোকিও থেকে অস্ট্রেলিয়াগামী ৩২০ আরোহীবাহী একটি বিমান জরুরি অবতরণ করেছে। প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে অবতরণ করেছে জেটস্টার এয়ারওয়েজের ফ্লাইট-জেকিউ১২ বিমানটি।

বিমানের পাইলট বলছেন, মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়েছিল। বিমানের ক্রুরা ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সংকেত পাওয়ায় পূর্ব সতর্কতা হিসেবে গুয়াম দ্বীপে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়া হয়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি জেটস্টারের এক বিবৃতির বরাত দিয়ে বলছে, রোববার সকালে টোকিওর নারিতা বিমানবন্দর থেকে গোল্ড উপকূলগামী একটি বিমান উড্ডয়নের পর গতিপথ পরিবর্তন করেছে। তেলের সংকটের বার্তা পাওয়ার পর পাইলট বিমানটি জরুরি অবতরণ করেছেন।

অস্ট্রেলীয় পরিবহন নিরাপত্তা ব্যুরো এ ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে জেটস্টার কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025