সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১

জরিমানার পর রিজাল ব্যাংকের শেয়ারের দরপতন

জরিমানার পর রিজাল ব্যাংকের শেয়ারের দরপতন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজকোষ চুরিতে জড়িত ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শেয়ারের দরপতন হয়েছে। অর্থ চুরিতে জড়িত থাকার দায়ে এ ব্যাংককে রেকর্ড ১০০ কোটি ফিলিপিনো পেসো জরিমানা করা হয়।

এরপর আজ সোমবার সেখানে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই এর দরপতন হয়েছে শতকরা ১.৭ ভাগ। এ খবর দিয়েছে এবিএস সিবিএন নিউজ।

বলা হয়েছে, শতকরা ১.৭ ভাগ দর পতন হয়ে ব্যাংকটির শেয়ার লেনদেন হচ্ছে ৩২.০৫ পেসোতে। রেজিনা ক্যাপিটালের প্রধান গবেষক লুইস লিমলিঙ্গান বলেছেন, দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাংকটিকে যে বিশাল পরিমাণ জরিমানা করেছে তাতে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে একটি কড়া ইঙ্গিত দিয়েছে।

উল্লেখ্য, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো দ্য ব্যাংকো সেন্ট্রাল নগ ফিলিপিনাস। এর মনিটারি বোর্ড শুক্রবার বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার চুরিতে জড়িত থাকায় এ ব্যাংককে ১০০ কোটি পেসো জরিমানা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026