শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২-এর বিমান নিখোঁজ হওয়ার রেশ কাটতে না কাটতে আবারও মাঝ আকাশ থেকে বিমান নিখোঁজ।
আলজেরিয়া থেকে মার্সেই গামি একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। মাঝ আকাশ হঠাৎ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার আলজেরির বিমান AH1020-এর। বিমানটিতে ১২৩টি আসন থাকলেও ঠিক কতজন যাত্রী রয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। যাত্রীবোঝাই বিমানটির এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
বিমানবন্দরের র্যাডারের সঙ্কেত অনুজায়, নিখোঁজ হওয়ার আগে বিমানটি শেষবার আলজেরিয়ায় ফেরার চেষ্টা করছিল। আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর খবরে বলা হয়েছে, রানওয়ে ছাড়ার ঘণ্টা খানেক পরেই ওই বিমানটি থেকে একটি ইমার্জেন্সি ফোন আসে আলজেরিয় বিমানবন্দরে। তারপরই র্যাডারের বিমানটির আর কোনো খোঁজ পায়নি।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে উড্ডয়ন করে AH1020 বিমানটি৷ মার্সেই বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৪টার সময়৷ কিন্তু তার আগেই বিমানটি র্যাডার থেকে হারিয়ে যায়। তারপর যোগাযোগ করতে গিয়েও বিমানটির আর কোনো কোন খবর পাওয়া যায় নি। বিমানটির কী হয়েছে তা এখন একটি বড় রহস্য।