বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৩

লেবার পার্টির লিডার নির্বাচনে ভোট দেবেন নতুন সদস্যরাও

লেবার পার্টির লিডার নির্বাচনে ভোট দেবেন নতুন সদস্যরাও

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে লেবার পার্টির ক্রান্তিকাল যেন কাটছে না। এবার হাইকোটের এক রায়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে লেবার পার্টিতে।

গত বছরের সেপ্টেম্বরে লেবার লিডার নির্বাচীত হওয়ার পর থেকে জেরেমি করবিনের সমর্থনে কয়েক হাজার নতুন সদস্য লেবারে যোগ দেন। কিন্তু জেরেমির নেতৃত্বের প্রতি দলীয় এমপিদের অনাস্থা প্রকাশের পর এক বছরের মধ্যে আবারো লিডারশীপ নির্বাচন হচ্ছে লেবারপার্টিতে। সোমবার হাইকোর্টের এক রায়ে দলের এরকম প্রায় ১শ ৩০ হাজার নতুন সদস্য লিডারশীপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। যাদের বেশির ভাগই জেরেমির সমর্থক বলে মনে করা হচ্ছে।

গত ১২ জানুয়ারীর পরে যারা লেবার পার্টির নতন সদস্য হয়েছেন, তারা লিডারশীপ নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিল লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিটিভ কমিটি। লিডারশীপ নির্বাচনে ভোট দিতে হলে তাদেরকে ২৫ পাউন্ডের বিনিময়ে রেজিষ্টার হতে হবে।

এনইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন ১২ জানুয়ারীর পরে লেবারে যোগ দেয়া ৫ সদস্য। সোমবার তাদের পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। যদিও লেবার পার্টি বলেছে, তারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিলে যাবে।

লেবার এনইসির সিদ্ধান্ত অনুযায়ী ১২ই জানুয়ারীর পরে যেসব সদস্য লেবারে যোগ দিয়েছেন, তারা লিডারশীপ নির্বাচনে ভোট দানের সুযোগ পাবেন না। এনইসির এই সিদ্ধান্তের ফলে প্রায় ১শ ২৬ হাজার ৫শ ৯২ জন সদস্য ভোট দান থেকে বঞ্চিত হবেন বলে মনে করা হয়েছিল।

তবে সোমবার হাইকোর্টের জাজ রুলিং দিয়ে বলেছেন, তারা ভোট দিতে পারবেন। লিডারশীপ নির্বাচনে ভোটাধিকার ফিরে পেতে ৫ নতুন সদস্য হাইকোর্টে গিয়েছিলেন। কোর্টের রায়ে জেরেমিকে ভোট প্রদানের সুযোগ পাওয়ায় তারা সন্থোষ প্রকাশ করেন তিনি। তবে হাইকোর্টের এই সিদ্ধান্তে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন লিডারশীপ নির্বাচনে জেরেমি করবিনের প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মীথ।

এদিকে দলের অভ্যন্তরীন ব্যাপারে দলের সর্বোচ্চ ফোরামই সিদ্ধান্ত নেবে। এটাই স্বাভাবিক নিয়ম বলে মনে করছে লেবার। তাই দলের অভ্যন্তরীন ব্যাপারে কোর্টের সিদ্ধান্তের বিপক্ষে আপিল করতে পারে লেবার। কিন্তু হাইকোর্টের সিদ্ধান্ত যদি বহাল থাকে তাতে পুনরায় জেরেমি করবিনের লিডার নির্বাচিত হওয়ার সম্ভাবনা আরো বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

আর জেরেমি পুনরায় লিডার নির্বাচিত হওয়ার মাধ্যমে লেবার পার্টির অভ্যন্তরীন বিভাজন আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা রয়েছে। উল্লেখ্য আগামী ২২শে আগষ্ট থেকে ১২ জানুয়ারীর আগে লেবারপার্টিতে যোগ দেয়া সব সদস্য, ইউনিয়ন সদস্য এবং ২৫ পাউন্ডের বিনিময়ে তালিকাবুক্তদের বাড়িতে ব্যালট পেপার পাঠানো শুরু হবে। আর ২৪শে সেপ্টেম্বর ঘোষণা করা হবে লেবার পার্টির পরবর্তী লিডারের নাম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025