শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কে চার সেনা সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন পৃথক বোমা হামলায়। আহত হয়েছে অনেকে। খবর নিউইয়র্ক টাইমস, বিবিসির।
দেশটির কর্মকর্তাদের ভাষ্য, বুধবার দক্ষিণ-পূর্বে কুর্দি
অধ্যুষিত একটি এলাকায় পুলিশের যানবাহন এবং ইরাক সংলগ্ন সীমান্তে সেনাবাহিনীর যানবাহনকে লক্ষ্য করে পিকেকে বিদ্রোহীরা এই হামলা চালায়।
শহরে একটি বিস্ফোরণে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। দায়ারবাকিরে একটি গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত ও আহত হয়েছে ১২ জন।
বেসরকারি বার্তাসংস্থা ডোগান জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চল থেকে সেনাবাহিনীর যানবাহন লক্ষ্য করে বোমা এবং একইসঙ্গে রকেট হামলা চালানো হয়।
খিজিলতেপিতে একটি হাসপাতালের কাছে সড়কের পাশে রাখা বোমা দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। আর দায়ারবাকিরে একটি নিরাপত্তা তল্লাশিকেন্দ্রে হামলা চালানো হয়।
পৃথক আক্রমণে ইরাক সংলগ্ন সীমান্তে চার সেনা সদস্যকে হত্যা করা হয়। এ সময় অন্তত ৯ জন আহত হয়েছে।