রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪

১০০ বছর বয়সী কিডনী ধারনকারী মহিলার বয়স ৬৮ বছর

১০০ বছর বয়সী কিডনী ধারনকারী মহিলার বয়স ৬৮ বছর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্যু ওয়েস্ট হেড নামক এই মহিলা ১৯৭৩ সালে কিডনীতে সমস্যা দেখার দেয়ার পর তার ৫৭ বয়স্কা মায়ের কাছ থেকে একটি কিডনী প্রতিস্থাপন করেন। সেই হিসেবে ব্রিটেনে ৬৮ বছর বয়স্ক মহিলার ১শ বছর বয়সী কিডনীর সন্ধান পাওয়া গেছে।

এই ব্রিটিশ মহিলার ১শ বছর বয়সী কিডনীর সন্ধান পেয়ে ডাক্তাররা তাজ্জব বনে গেছেন। তারা বলছেন এই কিডনীর কার্যক্রম এখনো বেশ শক্ত। এই কিডনী বর্তমান বিশ্বের সবচেয়ে পুরাতন ও সফল অঙ্গ প্রতিস্থাপন।

গত বছর ব্রিটেনে প্রায় ৩হাজার কিডনী প্রতিস্থাপন করা হয়। কিন্তু বর্তমানে ৫ হাজারের বেশি লোক কিডনী প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছে।

মিসেস ওয়েস্ট হেড বলেন, যখন তার মা এই কিডনী দান করেন তখন তার চামড়া কুচকে গিয়েছিল কোন রকম হাটা চলা করতেন। তার মা নিউক্যাসলে রয়েল ভিক্টোরিয়া ইন ফার্মারিতে এই কিডনী অপারেশনের মাধ্যমে প্রতিস্থাপন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026