শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ধর্মযাজক জ্যাকস হ্যামেল (৮৫)কে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক দ্বিতীয় আরেকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে রিমান্ডে পাঠানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ফ্রান্স ২৪।
গত মাসে ফ্রান্সের নরম্যান্ডিতে একটি চার্চে হত্যা করা হয় যাজক জ্যাকস হ্যামেলকে। এর সঙ্গে জড়িত সন্দেহে ২১ বছর বয়সী দ্বিতীয় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে তোলুস এলাকা থেকে। তার বিরুদ্ধে সন্ত্রাসের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ আনা হয়েছে। ২৬শে জুলাই জ্যাকস হ্যামেলকে হত্যা করা হয়।
এর আগে দ্বিতীয় ওই যুবক ফ্রান্সের উত্তরাঞ্চলের রুয়েনে প্রবেশ করে। এ সময় সে ঘাতক আবদেল কেরমিচ ও আবদেল মালিক পেতিতজানের সঙ্গে সাক্ষাত করে। গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
সে বলেছে, সে একজন বেকার। তার দাবি, তাকে দ্রুততার সঙ্গে উগ্রবাদের দিকে নেয়া যাওয়া হয়েছে।
তবে তদন্তকারীরা মনে করেন সে মানসিক ভারসাম্যহীন। রুয়েনের সেইন্ট-ইতিয়েনে-ডু-রোভ্রে’র চার্চে হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট। হামলা চালিয়ে তারা যাজক জ্যাকস হ্যামেলের গল কেটে তাকে হত্যা করে। এরপর পুলিশ হামলাকারীদের হত্যা করে।