সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫২

জার্মানিতে হামলা পরিকল্পনার অভিযোগে এক যুবক আটক তবে কোন প্রমাণ মেলেনি

জার্মানিতে হামলা পরিকল্পনার অভিযোগে এক যুবক আটক তবে কোন প্রমাণ মেলেনি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানিতে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে সন্দেহ করার পিছনে কোন প্রমাণ পায় নি পুলিশ। তা সত্ত্বেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে জার্মানির একটি ওয়েবসাইট।

এতে বলা হয়েছে, ওই যুবক সম্প্রতি ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে। বুধবার তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের এক মুখপাত্র বলেছেন, সন্দেহ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেন নি। তার এপার্টমেন্টে ক্ষতিকর কিছু পাওয়া যায় নি। এর আগে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে, ওই যুবকের বাসা থেকে আইএসের সঙ্গে যোগসূত্র আছে এমন কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

তবে পুলিশের মুখপাত্র এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ওই যুবককে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে এক্সপ্লোসিভ এটাক বা বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন অভিযোগে উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রান্ডেনবুর্গ থেকে এক ব্যক্তিকে তারা আটক করেছে।

উল্লেখ্য, জুলাইতে জার্মানিতে দুটি হামলার দায় স্বীকার করেছে আইএস। এর একটি হামলা হয়েছে উয়ারজবুর্গে একটি ট্রেনে এবং অন্যটি হয়েছে আনসব্যাটে আত্মঘাতী হামলা। উয়ারজবুর্গে ৫ ব্যক্তিকে আহত করে ১৭ বছর বয়সী এক কিশোর। পরে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

ওদিকে আনসব্যাটে একটি সঙ্গীত উৎসবে আত্মঘাতী বোমা হামলা চালায় জার্মানিতে আশ্রয়প্রার্থী এক সিরিয়ার নাগরিক। এতে ১৫ জন আহত হন। তার ওই হামলায় হামলাকারী নিজে নিহত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026