মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬

সিলেট সালুটিকর রোডে সড়ক দুর্ঘটনা

সিলেট সালুটিকর রোডে সড়ক দুর্ঘটনা

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে আম্বরখানা-সালুটিকর রোডে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুর রউফ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।নিহত আবদুর রউফ কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০টার দিকে কেওয়াছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান সিএনজি যাত্রী আবদুর রউফ। এছাড়া আরো ৪ যাত্রী আহত হন। আহতরা সবাই সিএনজি অটোরিকশার আরোহী ছিলেন।

বিমানবন্দর থানার পুলিশ সূত্র্র মতে, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার জন্য দায়ী কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026