বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৬

বিবাহ বিচ্ছেদের অর্থ জোগাতে ব্রিটিশ তরুণীর অভিনব কাণ্ড

বিবাহ বিচ্ছেদের অর্থ জোগাতে ব্রিটিশ তরুণীর অভিনব কাণ্ড

অন্যকিছু ডেস্ক: বিচ্ছেদের অর্থ জোগাতে ওয়েডিং ড্রেস বিক্রির বিজ্ঞাপন দিয়ে আলোচনায় ওঠে এসেছেন বৃটিশ তরুণী সামান্তা ওয়াগ। চেস্টারফিল্ডের ২৮ বছর বয়সী এ তরুণীর অভিযোগ, তার স্বামী তার সঙ্গে দীর্ঘদিন থেকেই প্রতারণা করে আসছিলেন।

২০১৪ সালে সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামীর সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছিলেন সামান্তা। তবে গত ১৮ মাস আগ থেকে তাদের সম্পর্কে চিড় ধরে। এরপর থেকেই তার অজান্তে আরেক তরুণীর সঙ্গে আলাদা বাসায় বসবাস শুরু করেন তার স্বামী। তবে এ সম্পর্কে তাকে কিছু জানানো হয়নি।

এটা জানার পরই সামান্তা ‘ইবে’ নামের একটি অনলাইন ক্রয়-বিক্রয় সাইটে তার ওয়েডিং ড্রেস বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। তার ট্যাগ লাইনে লেখা আছে ‘সামনে এগিয়ে যেতে অর্থ পরিশোধ করতে হবে’।

অবশ্য ড্রেসটি বিক্রির জন্য ১২টি শর্ত জুড়ে দিয়েছেন সামান্তা। পুনারায় ব্যবহারের আগে পরিস্কার করে নেওয়ার মতো ব্যাপারও রয়েছে শর্তের মধ্যে। তবে এখন পর্যন্ত কেউই তার ওয়েডিং ড্রেস কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি।

২০১৪ সালে তিনি যখন পোশাকটি কেনেন তখন তার মূল্য ছিলো ২০০০ ব্রিটিশ পাউন্ড। তাই কেউ যদি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে তবে তাকে অবশ্যই ৫০০ পাউন্ডের ওপর দাম বলতে হবে।

তিনি জানিয়েছে: তুমি যদি তোর খারাপ সময় মনে করতে চাও তাহলে এ পোশাকটি সংগ্রহ করতে পারো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026