সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১

আসাম থেকে ত্রিপুরায় প্রেট্রোল বহনে বাংলাদেশের সড়ক ব্যবহারের অনুমতি দিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর

আসাম থেকে ত্রিপুরায় প্রেট্রোল বহনে বাংলাদেশের সড়ক ব্যবহারের অনুমতি দিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতীয় পাবলিক সেক্টরাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের রোডস এন্ড হাইওয়ে বিভাগ একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে।

এ সমঝোতাপত্র অনুসারে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের আসাম থেকে ত্রিপুরায় প্রেট্রোলিয়াম বহন করার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাস্তা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনবর্ষার ফলে ভারতের অভ্যন্তরীণ আসাম-ত্রিপুরা মহাসড়ক (এনএইচ-৪৪) ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় তা পেট্রোলিয়াম বহনের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে, বাংলাদেশের রাস্তা ব্যাবহারের অনুমতি চেয়ে অনুরোধ পাঠায় দেশটি।

ভারত সরকারের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার নিজস্ব রাস্তা দিয়ে পেট্রোলিয়াম পণ্য বহনের অনুমতি দিয়েছে। মানবিক দিক বিবেচনায় এ অনুমতি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পেট্রোলিয়াম বহনকারী ট্রাকগুলো মেঘালয়ের ডাউকি থেকে সিলেটের তামাবিল দিয়ে ঢুকবে। দেশের অভ্যন্তরীন রাস্তা থেকে চাতলাপুর হয়ে তা ত্রিপুরার কইলাশ্বর পৌঁছাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026