শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫১

দেশের সব বোর্ডকে পেছনে ফেলে সবার শীর্ষে যশোর বোর্ড

দেশের সব বোর্ডকে পেছনে ফেলে সবার শীর্ষে যশোর বোর্ড

শীর্ষবিন্দু নিউজ: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ৮৩ দশমিক ৪২ শতাধিক পাসের হার নিয়ে দেশের সব বোর্ডকে পেছনে ফেলে সবার শীর্ষে রয়েছে যশোর বোর্ড।

ত বছর ফল বিপর্যয়ের পর এবার আটটি বোর্ডের মধ্যে ফলাফলে সেরা হয়েছে বোর্ডটি। ২০১৫ সালে যশোর বোর্ডের পাসের হার ছিল ৪৬ দশমিক ৫৯ শতাংশ।

শিক্ষার্থীদের বইমুখী হওয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা ও বোর্ড কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় ভাল ফলাফল সম্ভব হয়েছে বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।

বৃহস্পতিবার বেলা ১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর বোর্ডের ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব ড. আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন- পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র প্রমুখ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর ১ লাখ ৩০ হাজার ৫৭২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ৮ হাজার ৯২৯ জন। পাসের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫৮৬ জন। এ গ্রেড পেয়েছে ২০ হাজার ৮৮১জন, এ মাইনাস পেয়েছে ২৪ হাজার ৫১৫জন, বি গ্রেড পেয়েছে ২৭ হাজার ৮১১জন, সি গ্রেডে ২৯ হাজার ৩৯৬ ও ডি গ্রেডে ১ হাজার ৭৪০জন উত্তীর্ণ হয়েছে।

গত বছর ১ লাখ ১৪ হাজার ২৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৫৩ হাজার ৮৭ জন। জিপিএ-৫ পায় ১ হাজার ৯২৭ জন। পাসের হার ছিল ৪৬ দশমিক ৫৯ শতাংশ। মূলত ইংরেজিতে ফল বিপর্যয়ের কারণে গত বছর বোর্ডের সার্বিক ফল বিপর্যয় হয়। সেই বিপর্যয় কাটিয়ে উঠেছে বোর্ড। সাধারণ ৮টি বোর্ডের মধ্যে ফলে শীর্ষ স্থান দখল করেছে যশোর।

এ প্রসঙ্গে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, গত বছর ফল বিপর্যয়ের পর শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নাড়া দেয়। এরপর ভালো ফলের জন্য বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে অন্যতম উদ্যোগ হল শিক্ষাথীদের বইমুখী করা। শিক্ষার্থীরা মূল বই নির্ভর হয়েছে। এবার রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় শিক্ষার্থীদের পরীক্ষায় কোনো ব্যাঘাত ঘটেনি। বোর্ড কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চেষ্টা ভালো ফল হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আরও ভালো ফল অব্যাহত থাকবে বলে আশাবাদী এ কর্মকর্তা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026