বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪

ব্রিটেনের বাংলাদেশী শিক্ষার্থীরা এ লেভেল রেজাল্টে অনবদ্য সাফল্য অর্জন

ব্রিটেনের বাংলাদেশী শিক্ষার্থীরা এ লেভেল রেজাল্টে অনবদ্য সাফল্য অর্জন

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।: সারা ব্রিটেনের মতো বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীরাও তাদের এলেভেল রেজাল্ড পেয়ে মেতে ওঠেন সাফল্যের আনন্দে। তাদের এই আনন্দ উদযাপনে অংশনিয়েছিলেন বারার নির্বাহী মেয়র জন বিগস সহ কাউন্সিলর, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক এবংঅভিভাবকবৃন্দ।

৮ আগষ্ট বৃহস্পতিবার ফলাফল ঘোষনার সময় মেয়র জন বিগস স্টেপনির স্যার জন কাসফাউন্ডেশন এন্ড রেড কোট চার্চ অব ইংল্যান্ড সেকেন্ডারি স্কুলে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদেরএ লেভেল সাফল্য উদযাপন করেন।

এ বছরের ফলাফলের প্রাথমিক ইঙ্গিতে এটা ধারনা করা হচ্চেছ যে, টাওয়ার হ্যামলেটসের এলেভেল পরীক্ষার্থীরা গত দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ সর্বোচ্চ গ্রেড লাভ করেছে। গত বছরেরপরিসংখ্যানে দেখা গেছে যে, ৭৫ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী এ স্টার এবং ই গ্রেড মধ্যেই তিনটিএ-লেভেল পেয়েছে।

এর আগের বছর এই হার ছিলো ৬৯.৩ শতাংশ। মেয়র জন বিগস বলেন, গোটা বারারশিক্ষার্থীদের সাফল্য অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কঠোর পরিশ্রম প্রমাণ করছে এ বছরের এ-লেভেলসাফল্য। তাদের প্রচেষ্ঠার সাথে ছিলো প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, স্টাফ ও অভিভাবকদেরকঠোর তত্ত্বাবধান ও সহায়তা। অনবদ্য এই সাফল্য অর্জনের পেছনে যাদের অবদান রয়েছে, আমিতাদের সকলকে অভিনন্দন জানাচ্চিছ।

আপনাদের জন্য এই বারা গর্বিত। স্কুল পরিদর্শক ও নিয়ন্ত্রক সংস্থা অফস্টেড এর সর্বশেষ রিপোর্টেস্যার জন কাস স্কুলকে আউটস্ট্যান্ডিং বা শ্রেষ্ঠ হিসেবে চিহিৃত করা হয়। এই স্কুলের প্রভিশনালরেজাল্ড পর্যালোচনা করে দেখা গেছে যে ৯৭ শতাংশ পরীক্ষার্থীই সকল বিষয়ে তিন বা ততোধিকএ স্টার থেকে ই গ্রেড লাভ করার কৃতিত্ব দেখিয়েছে।

স্কুলের অন্তর্বর্তীকালীন হেড টিচার লীনা হোসেন বলেন, আজ অসাধারণ এ-লেভেল রেজাল্টে আমিখুবই আনন্দিত ও সন্তুষ্ট। আমাদের শিক্ষার্থীদের সাফল্যে আমরা গৌরবান্বিত বোধ করছি।তাদের কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প তাদেরকে দেশের সেরা ইউনিভার্সিটিতে নিয়ে যাবে এবংতাদের পছন্দের কেরিয়ারে শক্ত অবস্থান তৈরীতে তার সক্ষম হবে বলে আমরা আশাবাদি।

স্যার জন কাস এর হেড গার্ল নওসিন সুলতানা একটি এ স্টার ও দুটি এ গ্রেড লাভ করেছেন।তিনি সেন্ট জর্জ ইউনিভার্সিটিতে মেডিসিন নিয়ে উচ্চচতর অধ্যয়ন করবেন। তাঁর প্রতিক্রিয়াহচ্চেছ, আমি খুবই উ্ফুল্ল। প্রায় দুই মাস আমি ভালো করে খেতে কিংবা ঘুমাতে পারার পর আজএই ফল পেয়ে আমি খুবই আনন্দিত। পরিশ্রম সার্থক হয়েছে। আমি আমার এই সাফল্যের খবরআমার বাবা মাকে জানালে তারা আমাকে অভিনন্দন জানান। আমি তাদের জন্যই এই সাফল্যঅর্জন করেছি। তারা আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। স্কুলও আমাকে শিক্ষার অনন্যপরিবেশ থেকে শুরু করে ওয়ান-টু-ওয়ান মেনটরিং করা সহ অনেক সাহায্য করেছে।

স্কুলের হেড বয় টেডি ওয়াকারও এ স্টার, এ ও সি গ্রেড লাভ করেছেন এবং ইউনিভার্সিটি অবরোহাম্পটন এ বিজনেস এন্ড কর্পোরেট ডেভেলপমেন্ট নিয়ে উচ্চচতর শিক্ষা লাভের সুযোগপেয়েছেন। তিনি বলেন, আমি যা চেয়েছিলাম তা অর্জন করেছি। আমি কঠোর পরিশ্রম করেছিএবং আজকের এই দিনটি আমার জীবনের সেরা দিন হয়ে থাকবে।

ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডুকেশন, কাউন্সিলর র্যাচেল স্যাউন্ডার্স বলেন, এ-লেভেলে সাফল্য অর্জনকারী সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা সবাই গর্বিত। সাফল্য লাভকারীআমাদের শিক্ষার্থীদের অনেককেই প্রতিকূল চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে।

তারা দেশের সেরা ইউনিভার্সিটিতে নিজেদের স্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন,বারার ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফসল হচ্চেছ আজকের এইঅনন্য ফলাফল। আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্চিছ। আজ যারা রেজাল্ট হাতে পেলেন,তাদের সকলের উজ্জল ভবিষ্যত আমি কামনা করছি।

উল্লেখ্য, সম্প্রতি বছরগুলোতে এ লেভেল ফলাফলে টাওয়ার হ্যামলেটস ধারাবাহিকভাবে সাফল্যঅর্জন করে চলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025