শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৪

মুসলিম তিন ভাইবোনকে আইএস সন্দেহে বিমান থেকে নামিয়ে দিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ ব্রিটিশ পুলিশের

মুসলিম তিন ভাইবোনকে আইএস সন্দেহে বিমান থেকে নামিয়ে দিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ ব্রিটিশ পুলিশের

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ছুটি উপভোগ করতে মুসলিম তিন ভাইবোনকে ব্রিটেনে স্ট্যান্সটেড এয়ারপোর্টে যাত্রার প্রাক্কালে বিমান থেকে নামিয়ে দিয়ে ব্যাপক হয়রানী অভিযোগ উঠেছে।

জানা যায়, তিন মুসলিম ভাইবোনকে আইএস সদস্য বলে অভিযোগ করে বিমান থেকে নামিয়ে দিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন।

৪ বছর বয়সী সাকিনা ধারাস, তার ১৯ বছর বয়সী বোন মারয়াম ও ২১ বছর বয়সী ভাই আলী ইতালির নেপলসে যাওয়ার জন্য গত ১৭ আগস্ট লন্ডনের স্ট্যান্সটেড বিমানবন্দর থেকে ইজিজেটের এক বিমানে উঠেছিলেন। তাদের একজনের মোবাইল ফোনের স্ক্রিনে আরবি লেখা দেখে তাদের ব্যাপারে দুই সহযাত্রী অভিযোগের ভিত্তিতে এমন রুঢ় আচরণ করে ব্রিটিশ পুলিশ।

অভিযোগকারীদের মধ্যে একজন সাকিনা জানান, বিমান যখন ওড়ার উপক্রম তখন একজন কেবিন ক্রু এসে তাদের তিন ভাইবোনকে বিমান থেকে নামতে বলেন। তার র তাদেরকে সিঁড়ি দিয়ে নামিয়ে টারমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে সশস্ত্র পুলিশ ও এমআইফাইভ সদস্যরা প্রায় এক ঘণ্টা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।

তিনি জানান, এ সময় আমরা অত্যান্ত ভীত সন্ত্রন্থ হয়ে পড়ি। আমি নিজে অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়ি। তিনি আরো বলেন, বিমানে থাকার সময়ে তার ভাই মোবাইলের দিকে তাকায়ওনি। এ ধরনের অভিযোগ মিথ্যা।

সাকিনা আরো জানান, আমাদের মোবাইলে কিছুই ছিল না। আমরা আরবি বলতেও পারি না। আমরা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

এর আগে নেপলসের উদ্দেশে ভ্রমণকারী দুই সহযাত্রী কর্তৃপক্ষকে জানায়, এই ভাইবোনেরা একটি মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে ছিল, যাতে আরবি লেখা ছিল। যার ফলে অভিযোগের ভিত্তিতে ব্যাপক হয়রানীর শিকার হোন এই মুসলিম ভাইবোন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025