সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১

চালকবিহীন ট্যাক্সি রাস্তায় নামিয়ে ইতিহাসের সাক্ষী সিঙ্গাপুর

চালকবিহীন ট্যাক্সি রাস্তায় নামিয়ে ইতিহাসের সাক্ষী সিঙ্গাপুর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইতিহাসের পাতায় নাম লেখিয়ে বিশ্বের প্রথম চালকবিহীন ট্যাক্সি নেমে পড়ল সিঙ্গাপুরের রাস্তায়। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সিঙ্গাপুরে ভেহিকল সফটওয়্যার স্টার্টআপ নুতনমি এই পরিষেবা দিচ্ছে।

অন্য অ্যাপনির্ভর ট্যাক্সির মতো স্মার্টফোন থেকেই বুক করতে হয়েছে এই সেলফ ড্রাইভিং ট্যাক্সি। প্রথমদিন বাছাই কিছু যাত্রী একদম বিনা পয়সায় এই সেলফ ড্রাইভিং ট্যাক্সিতে চাপার সুযোগ পান।

এখন শুধুই আবাসিক অঞ্চলে দুই দশমিক দুই বর্গমাইল এলাকায় চলবে এই স্বচালিত ট্যাক্সি। এতে পিকআপ এবং ড্রপ দুটোই পাওয়া যাবে। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কার্ল লাগনিম্মা বলেছেন, এই ধরনের গাড়ি চলাচলের উপযুক্ত স্থান সিঙ্গাপুর। কারণ এখানে আবহাওয়া খুব ভালো এবং তার সঙ্গে ভালো এখানকার পরিকাঠামোও।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষামূলক ভাবে ছয়টি ট্যাক্সি নামানো হয়েছে। এতে কোনো চালক থাকবে না। এ বছর শেষ হওয়ার আগেই আরও ছয়ট ট্যাক্সি তারা নামাবেন। ২০১৮ সালের মধ্যে গোটা সিঙ্গাপুরে সেলফ-ড্রাইভিং ট্যাক্সি পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে কোম্পানিটি।

আরো জানানো হয়, তাদের এই ধরনের উদ্যোগের পেছনে মূল কারণ হলো সিঙ্গাপুরের যানজটপূর্ণ রাস্তা থেকে ভিড় কমানো। সিঙ্গাপুর থেকে এই ট্যাক্সিটি আড়াই মাইল পথই শুধু যাবে নির্দিষ্ট পথ ধরে। সকল যাত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে এই ট্যাক্সিটির সুবিধা নেওয়ার জন্য।

এর আগে গুগল, ভলভোর মতো বেশ কয়েকটি কোম্পানি সেলফ ড্রাইভিং গাড়ি চালালেও তা ছিল পরীক্ষানির্ভর, টেস্ট ড্রাইভিং।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026