অন্যকিছু ডেস্ক: বিশ্বের আনাচে কানাচে কতো রকমের মানুষ আছে তার কোনো ইয়ত্তা নাই। তাদের আচার-আচরণ, খাওয়-দাওয়া ও সংস্কৃতিও ভিন্ন। এমন কিছু অদ্ভুত কাজ আছে যা জানলে সত্যিই খুব অবাক লাগে!
তেমনি ভারতের দক্ষিণ রাজস্থানের একটি গ্রামের প্রচলিত প্রথানুযায়ী মেয়েরা পুরুষের জুতা ধোয়া পানি খান। ছোট্ট সেই গ্রামটির নাম ভিলওয়ারা। এখানেই আছে বাংকায়া মাতার মন্দির। এই মন্দিরে গেলেই দেখা যাবে পুরুষের জুতা মুখে নিয়ে পানি খাচ্ছেন মেয়েরা। এই মন্দিরে এটি খুব সাধারণ দৃশ্য।
কারণ এখানে যেসব মেয়েরা আসেন তারা তাদের সংসারকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার আশায়। আর সেই মুক্তির জন্যই তারা এসব উদ্ভট রীতি মানেন যা দেখার জন্যও অত্যন্ত খারাপ।
শুধু জুতা ধোয়া পানি খাওয়াই নয়, তার আগে মাইলের পর মাইল সেই জুতা মাথায় করে হেঁটে মন্দিরে আসতে হয়।
এরপরে প্রায় ২০০টি সিঁড়ি দিয়ে নামতে হয় মন্দির সংলগ্ন পুকুরে এবং সেকানে জুতা ধুয়ে পানি খাওয়ার পালা। এখানেই সবকিছুর শেষ নয়। এর পরে ফের সেই জুতা মুখে ও মাথায় করে নিয়ে বাড়ি ফিরতে হয়।
এসব কিছুই নাকি অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার আশায় করেন ওইসব মহিলারা।