রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮

সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের পর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন বার্মিংহামে

সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের পর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন বার্মিংহামে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে বৃহত্তম শহর বার্মিংহামে ৫ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার করা ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকান্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার এসব সন্দেহভাজন জঙ্গির বিরুদ্ধে অভিযান চালায় স্থানীয় পুলিশ।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলেছে, প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। তার প্রেক্ষিতে বার্মিংহামের লি ব্যাংক এলাকায় পূর্ব সতর্কতামুলক ব্যবস্থা নেয়া হয়। মোতায়েন করা হয় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিম।

স্থানীয় ফায়ার ব্রিগেড বলেছে, তারা পুলিশের অভিযানে সহায়তা করছিল। পুলিশ বলেছে, স্ট্যাফোর্ডশায়ারের স্টোক এলাকা থেকে তারা ৩২ ও ৩৭ বছর বয়সী দু’জনকে গ্রেপ্তার করেছে। বার্মিংহাম থেকে গ্রেপ্তার করেছে ১৮, ২৪ ও ২৮ বছর বয়সী তিনজনকে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, স্টোক ও বার্মিংহাম এলাকায় বেশ কিছু বাড়িঘরে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। তদন্তের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ওই ৫ জনকে। তবে তারা কোন দেশের নাগরিক সে সম্পর্কে কিছু বলা হয় নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026