বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬

বলিউড ভাইজান কেন পড়েছেন মহাকাশচারীর পোশাক

বলিউড ভাইজান কেন পড়েছেন মহাকাশচারীর পোশাক

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খান। সম্প্রতি তিনি গায়ে চাপিয়েছেন মহাকাশচারীর পোশাক। ভয় নেই ভীনগ্রহে যাচ্ছেন না তিনি। বিগ বস রিয়েলিটি শোয়ের পরবর্তী সিজনের প্রোমোতে মহাকাশচারী হিসেবে হাজির হয়েছেন সুলতান খ্যাত এ অভিনেতা।

এখানে সালমান খানকে মহাকাশচারী হিসেবে দেখানো হয়েছে। শোয়ের এই সিজনে কোনও সেলেব্রিটি প্রতিযোগী থাকবেন না। প্রোমোয় সালমান খান নিজেও সে কথা বলেছেন। মহাকাশচারীর বেশে তাকে চাঁদের মাটিতে দেখা গেছে।

সেখানে তিনি বলেছেন, মানুষ যখন প্রথম চাঁদের পা দিয়েছিল, ইতিহাস সৃষ্টি হয়েছিল। যখন ডিম থেকে মুরগি হয়েছিল, ইতিহাস হয়েছিল। আর এবার, বিগ বসে ইতিহাস হবে। কেনও সেলেব্রিটি নয়। এবার বিগ বসে আসবেন সাধারণ মানুষ।

সেলেব্রিটিরা যেভাবে হাউজে সময় কাটাতেন, এই সিজনে সাধারণ মানুষরাও সেভাবেই সময় কাটাবেন। শোয়ের ফরম্যাটে কোনও পরিবর্তনের কথা এখনও শোনা যায়নি।

প্রোমোর শুটিং করতে গিয়ে যখন প্রথম মহাকাশচারীর পোশাক পরেছিলেন তখন নাকি মোটেও স্বস্তিবোধ করছিলেন না সালমান। কিন্তু শুটিংয়ের জন্য বাধ্য হয়েই তাকে গায়ে চাপাতে হয় এই পোশাক। সালমানের এই পোশাকটি ডিজাইন করেছেন অ্যাশলে রেবেলো।

বিগ বস সিজন-৪ থেকে সঞ্চালকের দায়িত্বে রয়েছেন সালমান খান। বর্তমানে এ রিয়েলিটি শোয়ের প্রধান আকর্ষণও তিনি।

শোনা যাচ্ছিল, সঞ্চালকের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন সালমান। কিন্তু গতবারের মতো এবারো তাকে রাজি করেছেন ‘বিগ বস’ নির্মাতারা।

গত সিজনে শোয়ের টিআরপির অবস্থা নাকি খুব খারাপ ছিলো। তাই এই সিজনে একটু আলাদা কিছু করার কথা ভাবছিল কর্তৃপক্ষ। সেখান থেকেই সাধারণ মানুষকে শোয়ে নিয়ে আসার কথা ভাবা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026