রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১৯

পাচ মুসলিম দেশের নাগরিকদের হোটেলে না রাখার নির্দেশ দিয়েছে চীন

পাচ মুসলিম দেশের নাগরিকদের হোটেলে না রাখার নির্দেশ দিয়েছে চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের গুয়াংঝো মহানগরীতে অপেক্ষাকৃত কম দামের হোটেলগুলোতে তুরস্কসহ পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের না রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

অজ্ঞাত কী কারণে পুলিশ এ ধরণের নির্দেশনা জারি করেছে তা জানেন না হোটেল কর্তৃপক্ষ। টেলিফোনে একজন হোটেলকর্মী বলেছেন, আমরা অতিথিদের কেন গ্রহণ করতে পারছি না তার সঠিক কারণ আমি জানি না।

দিকে চীনের পররাষ্টমন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, এ ধরণের কোনো কঠোর নীতি তারা গ্রহণ করেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র লু কাং নিউজ ব্রিফিংয়ে বলেন, গুয়াংঝোতে এমন আদেশ জারি সম্পর্কে তিনি অবহিত নন। চীনের কোথাও এ ধরনের আইন জারি করা হয়েছে বলে আমি শুনিনি।’

রয়টার্সের খবরে বলা হয়, একটি রুমে রাত্রি যাপনের খরচ ২৩ মার্কিন ডলার, এমন তিনটি হোটেল কর্তৃপক্ষকে গত মার্চে নোটিশের মাধ্যমে পাঁচটি মুসিলম দেশের অতিথি গ্রহণ না করার নির্দেশ দিয়েছে পুলিশ । দেশগুলো হচ্ছে- পাকিস্তান, সিরিয়া, ইরাক, তুরস্ক ও আফগানিস্তান।

শুক্রবার হংকং এর সাউথ চায়না মরর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, চলতি সপ্তাহে গুয়াংঝোতে উন্নয়ন ফোরামের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর আগামি সপ্তাহে হংজৌ শহরে অনুষ্টিত হবে জি-২০ সম্মেলন, দুটি শহরের মধ্যে দূরত্ব এক হাজার কিলোমিটার। এগুলোকে সমানে রেখে নিরাপত্তার জন্য এই আইন চালু হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025