রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮

নাইফ রেইড দোষী অলিম্পিক বিজয়ী মো ফারাহ’র ভাই আহমেদ ফারাহ: ফেরত যেতে হতে পারে নিজ দেশ সোমালিয়ায়

নাইফ রেইড দোষী অলিম্পিক বিজয়ী মো ফারাহ’র ভাই আহমেদ ফারাহ: ফেরত যেতে হতে পারে নিজ দেশ সোমালিয়ায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের গর্ব ব্রিটিশ অলিম্পিক বিজয়ী মো: ফারাহ’র ভাই আহমেদ ফারাহকে নাইফ রেইড এর কারনে সোমালিয়া ফেরত পাঠানো হতে পারে।

পশ্চিম লন্ডনে বসবাসকারী আহমেদ ফারাহ নাইফ রেইড এর কারনে সম্প্রতি জেল থেকে বের হয়েছেন। তিনি ডেপোর্টেশনের হুমকিতে রয়েছেন। তার ভাই মো ফারাহ ব্রিটেনের ক্রিড়া জগতে সফল একজন মানুষ। তিনি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি যিনি অলিম্পিকে ডাবল ৫হাজার ও ১০হাজার মিটার দৌড়ে স্বর্ণ জয় করেছেন।

২৭ বছর বয়সী আহমেদ ফারাহ এবং তার ভাই ব্রিটেনের পক্ষ হয়ে অলিম্পিকে স্বর্নজয়ী মো ফারাহ ২৫ বছর আগে যুদ্ধ বিধ্বস্ত দেশ সোমালিয়া থেকে যুক্তরাজ্যে আসেন।

আহমদ ফারাহ নিউজ পেপারে স্বাক্ষাৎ দিলেও তার অলিম্পিক বিজয়ী ভাই বর্তমানে আমেরিকা অবস্থান করছেন। সাবেক এই ওয়ারহাউজ কর্মী সাড়ে চার বছর কারাদন্ড পেয়েছেন।

তিনি জানিয়েছে কবে থাকে সোমালিয়া পাঠানো হবে সে সম্পর্কে তার কোন ধারনা নেই। তিনি তার অতীত সম্পর্কে বলেন, আমি এরকম ভয়ংকর ব্যক্তি ছিলাম না। একটি ভুলের কারনে আমি আমার জীবন দিচ্ছি। আমি রাতে ঘুমাতে না পারলেও আমি আমার ভাইয়ের গর্বিত চেহারা আমার সামনে রাখি।

তিনি দ্যা মিররকে বলেছেন, আমি ও আমরা ভাই যেখানে জন্মেছি সেখানে ফিরে যেতে চাইনা। কারন এটি খুবই বিপদজনক। আমি খুবই ভয় পাই, আমার মৃত্য হতে পারে। সেখানের আমার কোন আশা নেই। আমি আমার জীবনের জন্য ভয় পাই। সোমালিয়ায় আমার কোন শিকড় নেই। মানুষ আমাকে হত্যা করবে। কারন আমি ব্যতিক্রম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026