রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫০

ব্রিটিশ মন্ত্রী রোরি স্টুয়ার্টের ঢাকা সফরে মানবতা বিরোধীদের ফেরানোর বিষয়ে আগ্রহ প্রকাশ

ব্রিটিশ মন্ত্রী রোরি স্টুয়ার্টের ঢাকা সফরে মানবতা বিরোধীদের ফেরানোর বিষয়ে আগ্রহ প্রকাশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে পালিয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনতে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী রোরি স্টুয়ার্টের সঙ্গে গতকাল সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

তবে কোন্ দুই মানবতাবিরোধী অপরাধী যুক্তরাজ্যে পালিয়ে আছেন, তা বলেননি মন্ত্রী। পরে আলাদাভাবে জানতে চাইলেও নাম বলতে চাননি মন্ত্রী। আইন মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা ইঙ্গিত দেন চৌধুরী মঈনুদ্দীন ছাড়াও পরে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী অপরাধী আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু যুক্তরাজ্যে আছেন বলে তাদের কাছে খবর আছে।

আইনমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে দুজন যুদ্ধাপরাধী আছেন, যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন। আমি আগ্রহ প্রকাশ করে বলেছি, এই দুই যুদ্ধাপরাধীকে ফিরিয়ে আনার বিষয়ে আলাপ-আলোচনার সময় হয়েছে। সে ব্যাপারে তারাও (যুক্তরাজ্যে) আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে এবং সেই আলোচনা শিগগিরই শুরু হবে।

পালিয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে ফেরানোর আলোচনার আগ্রহের ব্যাপারটিকে বিরাট অগ্রগতি হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আমি আর বিশেষ কিছু বলবো না, কারণ তারা ওখান থেকে গাঢাকা দেন, এটা আমরা নিশ্চয়ই চাইবো না। আমরা চেষ্টা করবো এ আলোচনা আরো সামনে এগিয়ে নিতে। আমরা যে লক্ষ্যে কাজ করছি, সেটা যেন সফল হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026