শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫

লন্ডন নোটটিংহিল কার্নিভাল থেকে বিভিন্ন অপরাধের দায়ে ৪০০ অধিক গ্রেফতার

লন্ডন নোটটিংহিল কার্নিভাল থেকে বিভিন্ন অপরাধের দায়ে ৪০০ অধিক গ্রেফতার

শীর্ষবিন্দু নিউজ: ফ্লোট এবং উজ্জ্বলভাবে পোশাকী কলাকুশলীসহ কুচকাওয়াজ ক্যারিবিয়ান-অনুপ্রাণিত উদযাপনের অংশ হিসেবে পশ্চিম লন্ডনের রাস্তায় মাধ্যমে শত শত মানুষ কার্নিভ্যালের তাদের পথ অনুসরণ করছে রোববার থেকে। আর এই দুইদিন ব্যাপী অনুষ্ঠিত ব্রিটেনের ঐতিহ্যবাহী নোটটিং হিল কার্নিভাল।

বলা হয়ে থাকে নোটটিং হিল কার্নিভাল হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় স্ট্রিট পার্টি। এখানে মিলিয়ন মানুষের সমাবেশ ঘটে।

এদিকে, ব্যাংক হলিডে সপ্তাহান্তে দূরদূরান্ত থেকে আগত শত শত মানুষের মধ্যে নানান অপরাধের দায়ে প্রায় ৪শত জনের অধিক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ২ দিনে ৪জন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে গত রবিবার ১৫৬জনকে এবং সোমবার ২৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বেশিরভাগকেই ড্রাগ ও অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়।

এদিকে রবিবার ওয়ারনিংটন রোড়ে ১৫ বছর বয়সী এক বালককে ছুরিকাঘাত করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক নয়। বাকী তিনজন পুরুষ ১৫ থেকে ২০ বছর বয়সী। পুলিশ জানিয়েছে গত দুই দিনে তারা ২৬টি ছুরি জব্দ করতে সমর্থ হয়েছে।

১৯৬৬ সালে লন্ডনের কেনসিংটন এন্ড চেলসি বারার নোটটিং হিল স্ট্রিটে যাত্রা শুরু করে এই ইভেন্ট। এটি প্রধানত আফরো ক্যারিবিয়ান কমিউনিটির লোকজন নেতৃত্ব দিয়ে থাকেন এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। ২০০৬ সালের এক পাবলিক ভোটে এই অনুষ্ঠানকে আইকন অব ইংল্যান্ড হিসেবে ঘোষনা করা হয়।

প্রতিবছর সামার হলিডেতে আগষ্ট মাসের শেষ রবিবার ও সোমবার এ কার্নিভাল হয়ে থাকে। এবছর নোটটিং হিল কার্নিভালের ৫০ বছর পূর্তি হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026