রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯

ব্রেক্সিট বিষয়ে মন্ত্রীপরিষদ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে

ব্রেক্সিট বিষয়ে মন্ত্রীপরিষদ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ: বৃটেনে গ্রীষ্মকালীন একটা রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেছে। তারপর ছুটি কাটিয়ে নতুন সরকারের প্রধানমন্ত্রী তেরেসা মে দেশে ফিরেছেন। ফিরেই তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে কিভাবে বৃটেন বেরিয়ে আসবে তা নিয়ে তৎপরতা শুরু করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার তিনি মন্ত্রীদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসছেন। এর আগে তিনি মন্ত্রীদের পরামর্শ দিয়েছিলেন ব্রেক্সিট নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে। ইইউ থেকে বেরিয়ে আসলে বৃটেনের সঙ্গে সম্পর্ক কেমন হবে এসব নিয়ে মন্ত্রীদের ভাবতে বলেছিলেন।

ব্রেক্সিট ভোটের পর পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তারপর ক্ষমতায় এসেছেন তেরেসা মে। তারপর এটাই হচ্ছে মন্ত্রীদের নিয়ে তার এমন প্রথম বৈঠক।

এতে বলা হয়েছে, অন্যদিকে ইইউ তেরেসা মেকে ‘নিঃশ্বাস’ নেয়ার জায়গা দিতে চান না সমঝোতা প্রক্রিয়ায়। বৃটেন যেন দ্রুত ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু করে এ জন্য উদগ্রিব ইইউ। এরই মধ্যে তাদের বিনিয়োগে আঘাত লেগেছে।

ফলে এ খাতে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তার একটি ইতি টানতে চান ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

বৃটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, এর আগেই প্রধানমন্ত্রী তার মন্ত্রীপরিষদের মন্ত্রীদের দায়িত্ব দিয়েছেন। তাদেরকে দায়দায়িত্বের মধ্যে সুযোগ-সুবিধা চিহ্নিত করতে বলেছেন। আজ বুধবার নতুন এই মন্ত্রীপরিষদ এ বিষয়ে তাদের রিপোর্ট জানাবেন। সমঝোতা নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করবেন।

একবার যখন প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত নেবেন তিনি চাইবেন, তার ওপর কাজ করুক মন্ত্রীপরিষদ। ওদিকে আগামী বছরের আগে ইউরোপীয় ইউনিয়নের লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ সামনে ঠেলে দেবেন না তেরেসা মে। তিনি তা আগেই বলেছেন। এই বিলম্বের কারণ আছে।

তিনি চাইছেন, সময় নিয়ে সব কিছু দেখেশুনে সিদ্ধান্ত নিতে, যাদে ব্রিটেন সবচেয়ে ভাল সুযোগ সুবিধা পায়। এর আগে বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তেরেসা মে।

তবে ব্রেক্সিট কার্যকর করার ক্ষেত্রে তাকে পার্লামেন্টের অনুমোদন আবশ্যক নয় বলে মনে করেন বিশ্লেষকরা।

তার সহযোগীরা এ বিষয়ে স্পষ্ট যে, মন্ত্রীপরিষদের ভিতর যতই ভিন্নমুখী দৃষ্টিভঙ্গি থাকুক তার সিদ্ধান্তই সবার ওপরে থাকবে।

প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিট, বাণিজ্য ও পররাষ্ট্র বিষয়ে অধিক কাজ করার দায়িত্ব দিয়েছেন তিনজন মন্ত্রীকে।

তাদেরকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেন বেরিয়ে যাওয়ার বিষয়ে তাদেরকে আরও সক্রিয় কাজ করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026