রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮

ঐতিহাসিক ব্রেক্সিটের পর নানান প্রতিকুলতার মধ্যে পাউন্ডের মান বাড়ার ইঙ্গিত

ঐতিহাসিক ব্রেক্সিটের পর নানান প্রতিকুলতার মধ্যে পাউন্ডের মান বাড়ার ইঙ্গিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিটের পর ওলট-পালট হয়ে গেছে ব্রিটেনসহ পুরো ইউরোপ। মূল্য বৃদ্ধিসহ প্রতিদিন নানান সমস্যার মুখোমুখি হচ্ছে ব্রিটেন।

এরইমধ্যে সুখবর হলো, ব্রিটেনে আগস্ট মাসে নানান খাতে উৎপাদন বৃদ্ধি পাওয়া পাউন্ডের মান বাড়ার ইঙ্গিত দিয়েছে একটি জরিপ সংস্থা।

জরিপে দেখা গেছে গত জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে উৎপাদন সূচক বেশ ভাল করেছে। ভোটে ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর পাউন্ডের পতন শুরু হয়। তবে আগস্টে এসে দুর্বল পাউন্ড আবারো শক্তিশালী হচ্ছে। দুর্বল পাউন্ড বিদেশী ক্রেতাদের কাছে ব্রিটিশ পণ্য সস্তা করে তোলে এবং আমদানী পণ্যের দাম বেড়ে যায়। ব্রেক্সিটের কারনে পাউন্ডের মান আমেরিকান ডলার ও ইউরো বিপরীতে ১০ভাগ কমে যায়।

সর্বশেষ জরিপে দেখা গেছে, পাউন্ডের মান ১ শর্তাংশ বৃদ্ধি পেয়েছে আমেরিকান ডলার ও এবং ইউরো থেকে ০.৬ শর্তাংশ বৃদ্ধি পেয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026