শীর্ষবিন্দু নিউজ: আস্ক দ্যা মেয়র অর্থাৎ মেয়রকে সরাসরি প্রশ্ন করুন শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। এই দিন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগকে সরাসরি প্রশ্ন করতে পারবেন জনগন।
মেয়র জন বিগস এর পরবর্তী এসেম্বলি আগামী ৭ সেপ্টেম্বর বিকাল ৭.৩০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রিন্সেস ট্রাস্ট মর্গান স্ট্যানলি সেন্টারে (124 st. pauls way, London E3 4QA) অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বারার বাসিন্দারা যে কোন ইস্যূ নিয়ে মেয়রকে সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং নিজেদের অভিমত তুলে ধরতে পারবেন মেয়রের সামনে।
আগামী ৭ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিতব্য চতুর্থ মেয়রাল এসেম্বলিতে যোগ দেয়ার জন্য বারার বাসিন্দাদের প্রতি আমন্ত্রন জানিয়ে নির্বাহী মেয়র বলেন, কমিউনিটির যে কোন কনসার্ন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনসাধারণের সাথে সরাসরি প্রাণবন্ত আলোচনার জন্য আমি অধির আগ্রহে অপেক্ষা করছি।
আপনি যদি মেয়রকে কোন প্রশ্ন করতে চান। অথচ ঐ দিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তাহলে mayor@towerhamlets.gov.uk এই ইমেইলে অথবা ০২০৭ ৩৬৪ ৪৩৮৯ নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন পাঠাতে পারবেন।