বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬

রেশনে সস্তা চাল ডাল কেনেন বলিউডের প্রথম সারির এ চার নায়িকা

রেশনে সস্তা চাল ডাল কেনেন বলিউডের প্রথম সারির এ চার নায়িকা

বিনোদন ডেস্ক:  রানি মুখার্জি, দীপিকা পাডুকোন, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ এই চার বলিউড ডিভা ‘রেশনে সস্তায় চাল ডাল কেনেন’! শুধু তাই নয় এই চার বলিউড ডিভাই নাকি উত্তরপ্রদেশের পুত্রবধূ!

আর শ্রীলঙ্কার মডেল জ্যাকলিনের স্বামীর নাম সাধু লাল। সরকারি নথি অনুযায়ী এটাই তাদের পরিচয় এবং এই পরিচয় পত্র দেখিয়েই তারা রেশনে ভর্তুকির সামগ্রী কিনছেন!

উত্তরপ্রদেশের সাহেবগঞ্জে রেশন তুলতে গিয়ে এই অবাক করা কাণ্ড আবিষ্কার করেন গ্রামেরই কয়েকজন মানুষ। ঘটনার কথা জানাজানি হতেই হৈ চৈ শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে উত্তরপ্রদেশের পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায় এই চার বলিউড ডিভার ভুয়া রেশন কার্ড বানিয়ে রেশন তুলতেন রেশন ডিস্ট্রিবিউটর।

পরে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর জানা গিয়েছে বলিউড ডিভাদের নামের সঙ্গে তাদের স্বামী হিসেবে যাদের নাম আছে তাদের কোনো অস্তিত্বই নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026