বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:২৯

মক্কায় অবৈধ হজযাত্রীদের প্রবেশ থামাতে ৯ চেকপয়েন্ট স্থাপন

মক্কায় অবৈধ হজযাত্রীদের প্রবেশ থামাতে ৯ চেকপয়েন্ট স্থাপন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পবিত্র মক্কা নগরীতে অবৈধ হজযাত্রীদের প্রবেশ থামাতে বসানো হয়েছে ৯টি চেকপয়েন্ট। আল বাহিতায় নিরাপত্তা কেন্দ্রের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল হারিসি এ কথা বলেছেন অনলাইন আরব নিউজকে।

স্থানীয় মিডিয়ায় বলা হয়েছে আল বাহিতা, আল সেইল এলাকায় আল মিকাত, কারন আল মানাজিল ও ওয়াদি মোহাররম থেকে এসব চেকপয়েন্ট শুরু হয়েছে। এসব বিষয়ে শুক্রবার পবিত্র মিনায় সংবাদ সম্মেলন করেন আল হারিসি। এ সময় তিনি বলেছেন, হজের বৈধ অনুমোদন না থাকলে কাউকে হজের আনুষ্ঠানিকতা যেসব স্থানে পালিত হয় সেখানে প্রবেশ করতে দেয়া হবে না।

তাতে তিনি যে দেশের নাগরিকই হোন না কেন। তিনি আরও বলেছেন, চেকপয়েন্টের কাছে কিছু আশ্রয়কেন্দ্র রাখা হয়েছে। অবৈধ হজযাত্রীদের সেখানে রাখা হবে। চাইলে অনুমোদন আছে বা বৈধতা আছে এমন হজযাত্রীও সেখানে আম্রয় নিতে পারবেন। অবৈধ চিহ্নিত হলে হজযাত্রীকে তাদের আঙ্গুলের ছাপ দিতে বলা হবে। তারপর কাউন্সিল অব মিনিস্টারদের ইস্যু করা শাস্তির ধারা অনুযায়ী তার বিষয়টি সুরাহা করা হবে।

মক্কায় সড়ক নিরাপত্তা বিষয়ক স্পেশাল ফোর্সের কমান্ডার কর্নেল আয়েদ আল বাকমি বলেছেন, পবিত্র মক্কায় প্রবেশপথ যেখানে শুরু সেখান থেকে মূল সড়কের নিরাপত্তা পরিকল্পনা শুরু হয়েছে। এসব সড়কে যাতে ভীষণ চাপ না পড়ে সে জন্য এবং যানজট এড়ানোর জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

এসব খাতে তারা মক্কা-মদিনা সড়কে দুটি বাছাই কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। তার একটি আরবিনে। আরেকটি আল জাহরায়। পুরনো মক্কা সড়কের প্রধান অংশে যে বাছাই কেন্দ্র বসানো হয়েছে তা বাস চলাচলের বিষয়টি দেখাশোনা করবে। আল আইওয়া ব্রিজ থেকে আসা যানবাহনকে বাছাই করা হবে মক্কা-জেদ্দা মহাসড়কে। সেখানে ট্রাক ও বাসকে আলাদা করে ফেলা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025