বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০

চীনে বারাক ওবামা ছাড়া বিশ্বনেতারা পেলেন লাল গালিচা সংবর্ধনা

চীনে বারাক ওবামা ছাড়া বিশ্বনেতারা পেলেন লাল গালিচা সংবর্ধনা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক:রবিবার সকালে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে একে একে চীনের বিমানবন্দরে নামেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই, ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই বিশ্বনেতাদের সবাইকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।

অথচ শনিবারের দিনটি ছিল অন্যরকম। এদিন দুপুরের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন হ্যাংঝৌ বিমানবন্দরে পৌঁছান তখন তাকে মোটেও অভ্যর্থনা জানায়নি চীনা কর্তৃপক্ষ। বরং পরোক্ষে চীনা কর্মকর্তাদের রোষানলে পড়েন তিনি। স্বীকার হন উগ্র চীনা জাতিয়তাবাদী দৃষ্টিভঙ্গির।

লাল গালিচা তো নয়ই, তাকে বিমান থেকে নামার জন্য রোলিং স্টেয়ারকেইজ (আলাদা সিঁড়ি) দেওয়ার মতো কূটনৈতিক শিষ্টাটার প্রদর্শনেও অস্বীকৃতি জানানো হয়। এ নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বিবাদও হয়।

অবশ্য এ ব্যাপারে এখন পর্যন্ত চীন কোনও মন্তব্য করেনি। তবে বারাক ওবামা এ ব্যাপারে কূটনৈতিক উত্তর দিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্র সরকারের বহরের আকার থেকে চীন হয়তো হতবিহ্বল হয়ে পড়েছিল। এ নিয়ে চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস স্বীকার করেছেন প্রেসিডেন্ট ওবামাকে স্বাগত না জানানোর কারণে চীনের ওপর তিনি বিরক্ত হয়েছেন। সাংবাদিকদের রাইস বলেন, যা হয়েছে তা ধারণাতীত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026