রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪০

অভিবাসন এবং এনএইচএস উপর দুর্দশা কমতে পয়েন্ট ভিত্তিক সিস্টেম প্রত্যাখান করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অভিবাসন এবং এনএইচএস উপর দুর্দশা কমতে পয়েন্ট ভিত্তিক সিস্টেম প্রত্যাখান করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জি২০ সামিটেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেস মে। আর এই সম্মেলনে ইইউ নাগরিকদের জন্য পয়েন্ট ভিত্তিক ইমিগ্রেশন সিস্টেম প্রত্যাখান করছেন থেরেসা মে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি বলেছেন, লিভ ভোটারদের প্রতি সম্মান দেখাতে হবে। ইইউর সাথে আলোচনা করে ইইউ নাগরিকদের ফ্রি চলাফেরার জন্য একটি রেড লাইন করে দেয়া হবে। যদিও তিনি ইইউতে থাকার পক্ষে ক্যাম্পেইন করেছিলেন।

ওদিকে তিনি আরও একটি বিষয় পরিস্কার করেছেন। তা হলো ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার ক্ষেত্রে এ বছরে তিনি লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ উত্থাপন করবেন না। এ সময়ে তিনি আগামী জাতীয় নির্বাচনের বিষয়টিও উড়িয়ে দেন।

ওদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন তেরেসা মে।

স্টার্জেন বলেছেন, স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোটের ঠিক দু’বছর পর ব্রেক্সিট ভোট স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু করে দিয়েছে। তার বক্তব্য প্রত্যাখ্যান করে তেরেসা মে বলেন, জনমত জরিপ বলছে, আরেকটি গণভোট চায় না স্কটল্যান্ডের মানুষ।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে তাদের সঙ্গে বৃটেনের সম্পর্ক কেমন হতে পারে তা আগামী সপ্তাহে তার পরিকল্পনা ঠিক করা হবে। রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। জুলাইয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর তিনি ও তার ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস এ বিষয়ে কুব কমই কথা বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৃটেনের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বলা যায় তারা মুখ বন্ধ করে রেখেছেন।

তবে বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে তেরেসা মে বলেছেন, তারা শুধু (ইউরোপীয় ইউনিয়নের) অভিবাসী কমিয়ে আনতে চাইবেন এবং বাণিজ্যে ভাল একটি চুক্তি চাইবেন।

থেরেসা মে চীনে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে তার এ সাক্ষাতকার রেকর্ড করা হয়। এতে তিনি বলেছেন, এ সপ্তাহে ডেভিড ডেভিস পার্লামেন্টে একটি বিবৃতি দেবেন। সরকার এই গ্রীষ্মে কি কি কাজ করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কি সম্পর্ক চায় সে বিষয়ে তাতে বিস্তারিত থাকবে।

জি২০ সামিটে অংশ নিয়ে তিনি চীনে সাংবাদিকদের বলেন, ইমিগ্রেশন নিয়ন্ত্রনে দক্ষ ও অদক্ষ শ্রমিকের জন্য অস্ট্রেলিয়ান পয়েন্ট সিস্টেমের প্রয়োজন নেই। এর সংখ্যা এমপিরা নির্ধারণ করবেন।

উল্লেখ্য জুন মাসের রেফারেন্ডামে লিভ ক্যাম্পেনারদের মূল ইস্যু ছিল ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণ। তিনি ভোটাদের প্রতি সম্মান জানাতে হবে বলে মতদেন। সাবেক ইউকিপ লিডার নাইজেল ফারাগ বলেছেন মানুষ বরিস জনসনসহ অন্যান্যদের ইমিগ্রেশন নীতির কারনে ইইউ থেকে বের হতে লিভে ভোট দিয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025