রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০

লন্ডন মেয়রের উদ্যেগে ফ্রি হচ্ছে বাস ভাড়া

লন্ডন মেয়রের উদ্যেগে ফ্রি হচ্ছে বাস ভাড়া

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনের বাসে ফ্রি চড়তে হলে প্রথমবার যাত্রীকে বাড়া পরিশোধ করতে হবে। এর ফলে বাসযাত্রীরা ফ্রিতে বাস চড়তে পারবেন। লন্ডন মেয়র সাদিক খান বাসযাত্রীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসছেন।

মেয়র অফিসে সূত্রে জানানো হয়েছে লন্ডনের প্রায় ৩০ মিলিয়ন বাসযাত্রী একবার বাস ব্যবহার করলে দেড় পাউন্ড পরিশোধ করে থাকেন। এখন থেকে তারা এক ঘন্টার মধ্যে দ্বিতীয়বার বাস ব্যবহার করলে দ্বিতীয়বার বাস ভাড়া ফ্রি হবে।

লন্ডন মেয়র জানান, আগামী ১২ সেপ্টেম্বর থেকে যাত্রীরা এই সুযোগ পাচ্ছেন। নতুন নিয়ম অনুযায়ী যাত্রীরা এক ঘন্টার মধ্যে দুইবার বাস ব্যবহার করলে এই সুবিধা পাবেন। তবে এজন্য যাত্রীদের ওয়েষ্টার কিংবা কনট্রাকলেন্স কার্ড ব্যবহার করতে হবে। এই সুবিধা ক্রয়ডন এলাকার ড্রাম যাত্রীরাও ভোগ করতে পারবেন।

 তিনি বলেন, গত আট বছর যাবত বাড়া বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষ বাস চড়া বাদ দিয়ে কাজে যাচ্ছে। এই সিস্টেম ন্যায্য হতে পারে না। আমরা সবাইকে এটি নিশ্চিত করতে চাই সবাই যেন সহজে লন্ডন সিটি ঘুরে দেখতে পারে।

সাদিক খান বলেন, এর ফলে অধিক সংখ্যক মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে আগ্রহী হবে এবং রাজধানীতে যানজট ও দূষণের মাত্রা কমবে।

উল্লেখ্য, মেয়র সাদিক খানের পিতা পেশায় একজন বাস চালক ছিলেন। এক সময় তিনি লন্ডনে ৪৪ নাম্বার বাস চালাতেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026