শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মঙ্গলবার ব্লাক লাইভস ম্যাটার ব্যানার দিয়ে লন্ডনের সিটি এয়ারপোর্টের রানওয়েতে বিক্ষোভ শুরু করলে কতুপক্ষ তাৎক্ষনিক এয়াপোর্টের বন্ধ করে দেয়।
কালো মানুষের স্বার্থ রক্ষায় গঠিত ব্লাক লাইভস ম্যাটার কর্মীদের বিক্ষোভের কারনে লন্ডনের সিটি এয়ারপোর্টের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
লন্ডন সিটি এয়াপোর্টটি লন্ডনের বড় বিজনেস এলাকা ক্যানারি ওয়ার্ফ এলাকায় হওয়ায় এখানকার বড় বড় ব্যবসায়ী, ব্যাংকাররা সব সময় এই এয়ারপোর্টের যাত্রী সেবা ব্যবহার করে থাকেন। গত বছর প্রায় ৪.৩ মিলিয়ন যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেছেন। অনাকাংকিত এই পরিস্থিতির জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে তাদের অসুবিধার জন্য।
পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীরা সকাল ৫:৪০ মিনিটে রানওয়ে এলাকায় প্রবেশ করে। এদিকে ব্লাক লাইভস ম্যাটার ইউকের পক্ষ থেকেও এই প্রতিবাদের কথা নিশ্চিত করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে তারা আগত ফ্লাইটগুলি অন্য বিমানবন্দের ফিরিয়ে দিচ্ছে। ব্লাক লাইভস ম্যাটার জানিয়েছে তারা ইউকে এবং বিশ্বব্যাপী কালো মানুষদের কথা তুলে ধরতে এই বিক্ষোভের আয়োজন করে। তারা বলছেন ২০১৬ সালে ৩হাজার ১শ ৭৬জন অভিবাসী ভূমধ্যসাগরে মারাগেছে অথবা নিখোঁজ হয়েছে।
তারা বলছে বর্ণবাদী পরিবেশে কালো মানুষ প্রথমে মারা যায়, উড়ে যায় না। আমরা দেখতে পারছি ব্রিটেন অভিবাসন অবস্থার উপর বিবেচনা করে কালো মানুষ সরাতে বিশেষ চার্টার বিমান চালনা করতে ইচ্ছুক।
স্কটল্যান্ড ইয়ার্ড বলছে তারা তদন্ত করছে বিক্ষোভকারীরা কিভাবে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছে।