বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৪

হৃতিকের দুই ছেলের ট্রিক শুনেই লেখা হচ্ছে কৃষ ফোর গল্প

হৃতিকের দুই ছেলের ট্রিক শুনেই লেখা হচ্ছে কৃষ ফোর গল্প

বিনোদন ডেস্ক: কৃষ বলিউডে সফল সিক্যুয়েলের উজ্জ্বল দৃষ্টান্ত। কৃষের পর পর তিনটি সিক্যুয়েলই সুপার-ডুপার হিট। সাফল্যের সেই ধারাবাহিকতায় এবার তোড়জোড় শুরু হয়েছে কৃষ ফোর নির্মাণের।

আগেই রাকেশ রোশন ঘোষণা দিয়েছছিলে, কৃষের পরের সিক্যুয়াল তৈরি করবেন তিনি। তার সেই ঘোষণা বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেছে। অনেকদূর এগিয়ে গেছে চিত্রনাট্য লেখার কাজ। আর এই কাজে রাকেশ রোশনকে সাহায্য করছেন দুই নাতি রেহান ও হৃদান।

সুপারহিরো নিয়ে এই দুই রোশন পুত্রের কৌতুহল বরাবরের। ব্যাটম্যান, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান সব চরিত্রই ঠোঁটস্ত তাদের। তাই দাদু তারই সুবিধা নিচ্ছেন। চিত্রনাট্য লেখার সময় ইনপুট নিচ্ছেন রেহান ও হৃদানের। কোন সুপারহিরোর কি স্পেশালিটি, হলিউড খ্যাত সুপারহিরোরা কেন এত জনপ্রিয়, সব ট্রিকই কাজে লাগাচ্ছেন নিজের স্ক্রিপ্টে।

আগেরগুলোর মতোই কৃষ ফোর সিমেমার প্রধান চরিত্রে থাকছেন হৃত্বিক রোশান। এবারের সিরিজে ভিলেন হতে চলেছেন বিবেক ওবেরয়।

এদিকে রোশন পরিবার সূত্রে জানা গেছে, কৃষ ফোর ছবিতে অভিনয় করতে দেখা যাবে রেহান ও হৃদানকে। রেহানের জন্ম ২০০৬ সালে। আর হৃদানের ২০০৮। সুজানের সঙ্গে হৃতিকের ডিভোর্সের পর দুই ছেলে এখন বাবার কাছেই থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026