শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৪

অমিতাভের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে এবার মুখ খুললেন চিরকালই নীরব থাকা রেখা

অমিতাভের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে এবার মুখ খুললেন চিরকালই নীরব থাকা রেখা

বিনোদন ডেস্ক: অমিতাভ-রেখার অসমাপ্ত প্রেম আজও ভারতের চর্চার বিষয়। কী এমন হল যে এই প্রেম ভেঙে গেল! ঠিক কি কারণে দুজনের পথ আলাদা হয়ে গেল? এই সব প্রশ্ন আজও বলিউডে শুনা যায়। তবে অমিতাভের ব্যাপারে চিরকালই নীরব থাকা রেখা এবার মুখ খুললেন।

রেখা নীরবতা ভাঙলেন জাগেরনাট বুকস থেকে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা ‘রেখা: দি আনটোল্ড স্টোরি’ গ্রন্থে। এই বইতে উসমান উদ্ধার করেছেন ১৯৭৮ সালে এক জনপ্রিয় সিনেমা পত্রিকায় দেওয়া রেখার সাক্ষাৎকার।

যেখানে রেখা জানিয়েছিলেন, ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবির এক স্ক্রিনিংয়ে প্রথম সারিতে বসা জয়া বচ্চনের দু’চোখ বেয়ে গড়িয়ে আসা অশ্রুকে প্রত্যক্ষ করেছিলেন তিনি।

এর এক সপ্তাহ পরেই অমিতাভের কাছ থেকে বার্তা আসে, আর নয়। আর কোনও ছবিতে তিনি ও রেখা একত্র হবেন না। কেন এমন সিদ্ধান্ত, প্রশ্ন অবশ্যই করেছিলেন রেখা। কিন্তু অমিতাভের উত্তর ছিল- না, এ বিষয়ে কোনও শব্দ তিনি উচ্চারণ করতে চান না।

ওই একই সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন, অমিতাভ এক সময়ে তাকে দু’টি আংটি উপহার দেন। সেই আংটি দু’টি তিনি কখনওই খুলে রাখেননি। কিন্তু মুকদ্দর কা সিকন্দর এর ঘটনার পরে তিনি আর সেগুলো পরেননি। অমিতাভকে ফিরিয়ে দেন। খুবসুরত থেকেই সেই আংটি দু’টি উধাও হয় রেখার আঙ্গুল থেকে। অর্থাৎ বিচ্ছেদ আক্ষরিকভাবেই সম্পন্ন হয়।

আজ আর কোনও আড়াল নেই রেখার। ৬১ বছর বয়সে দাঁড়িয়ে তার বক্তব্য কোনও বিস্ফোরণ সৃষ্টি করল কি করল না, তাতে আজ আর কিছু যায়-আসে না। অমিতাভ নামক মহাকাব্যে তিনি ‘অন্য নারী’ হয়েই থাকলেন কিনা জানতে চান আজকে অনেকেই।

রেখা বলেন, এমন ত্রিভুজে লোকে স্ত্রীকেই সমর্থন করেন। কারণ স্ত্রীর অধিকারেই স্বামী থাকেন। কিন্তু অন্য নারী সেই, যাকে পুরুষ স্ত্রীর উপস্থিতিকে অতিক্রম করে কামনা করে। আজ জয়ার অধিকারে কী রয়েছে না রয়েছে, তাতে তার কিছু এসে যায় না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026