বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০২

বৃটেনে ধর্ম প্রচারক আনজেম চৌধুরীরকে সাড়ে ৫ বছরের জেল দিয়েছেন আদালত

বৃটেনে ধর্ম প্রচারক আনজেম চৌধুরীরকে সাড়ে ৫ বছরের জেল দিয়েছেন আদালত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিতর্কিত ধর্ম প্রচারক আনজেম চৌধুরীকে সাড়ে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছেন ব্রিটেনের একটি আদালত।

তার বিরুদ্দে আনিত অভিযোগে বলা হয়, তিনি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থনের করেছেন আর এর দায়ে মঙ্গলবার লন্ডনের ওল্ড বেলি আদালত ৪৯ বছর বয়সী আনজেম চৌধুরীর বিরুদ্ধে এই সাজা প্রদান করেন।

অানজেম চৌধুরী ব্রিটেন ভিত্তিক ইসলাম ফর ইউকে অথবা আল মুহাজিরুন নামের একটি সংগঠন সাবেক প্রধান। এই সংগঠনটিকেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার। তার বিরুদ্ধে আইএসকে সমর্থন এবং তাদের স্বপক্ষে বিবৃতি ও বক্তৃতা প্রদানের অভিযোগ আনা হয়।

আনজেম চৌধুরীর সঙ্গে একই সাজা প্রদান করা হয় তার সহযোগী মোহাম্মদ মিজানুর রহমানকেও।  ২০১৪ সালের জুন মাসে আইএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ব্রিটেন। ব্

রিটেনের আইনে যে কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি তাদের প্রকাশ্যে সমর্থন করা নিষিদ্ধ।  ক্ষেত্র বিশেষে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025