সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬

ইউকে বাংলা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ক্যানারি ওয়ার্ফ গ্রুপ ও মিডিয়া লিংক এর ব্যাতিক্রমী আয়োজন

ইউকে বাংলা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ক্যানারি ওয়ার্ফ গ্রুপ ও মিডিয়া লিংক এর ব্যাতিক্রমী আয়োজন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ওয়ান বল ইউনাইড অল স্লোগান নিয়ে আগামী ২৩ অক্টোবর রবিবার দুপুর ১টা থেকে ওয়েষ্টহাম ইউনাইটেড ফাউন্ডেশন ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ব্রিটেন থেকে প্রচারিত ও প্রকাশিত শীর্ষ মিডিয়া প্রতিষ্ঠানকে নিয়ে এক ব্যাতিক্রমী আয়োজন।

ক্যানারি ওয়ার্ফ গ্রুপের পৃষ্টপোষকতায় এবং মিডিয়া লিংক এর সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি মিডিয়া হাউজ। আয়োজিত এই টুর্নামেন্টের মধ্যে যারা অংশগ্রহণ করছেন যথাক্রমে:

১. লন্ডনবিডিনিউজ২৪, ম্যানেজার ইকবাল হোসেন ও স্পন্সর শেফ অনলাইন,

২. চ্যানেল এস এর স্পন্সর হচ্ছে স্টার গ্রুপ, তাদের ম্যানেজারের নাম পরে জানানো হবে।

৩. এলবি২৪ স্পন্সর হচ্ছে অনকা, ম্যানেজার শাহিনুল খান।

৪. এনটিভি ম্যানেজার হাবিবুর রহমান, স্পন্সর এভারেড।

৫.চ্যানেল আই ম্যানেজার মাশরাফ কামালী, স্পন্সর এশিয়ানা স্টুডিও।

৬. এটিএন বাংলা ম্যানেজার আজমল আলী, স্পন্সর এ্যাপেক্স একাউন্টটেন্ট।

৭. টিভি ওয়ান ম্যানেজার সিরাজ মিয়া, স্পন্সর মিন্ট ক্যাটারিং।

৮. বাংলা টিভি, ম্যানেজার এনাম হক, স্পন্সর গ্রীনউইচ লিনেন সার্ভিস।

৯. ইক্বরা বাংলা টিভি, ম্যানেজার ফখরুল উদ্দিন, স্পন্সর হার্ভারহিল ইল্কেট্রিকেল।

১০. বেতার বাংলা ম্যানেজার নূরুল হক, স্পন্সর রিজেন্ট লেইক।

১১. ইউকে বিডি নিউজ ম্যানেজার আবুল হোসেন, স্পন্সর বুদাবেলি।

১২. সাপ্তাহিক জনমত ম্যানেজার সুহেল আহমদ, স্পন্সর ভ্যানটেজ।

প্রতিটি দল ১৩ জন খেলোয়াড়ের নাম রেজিস্ট্রেশন করতে পারলেও মিডিয়া থেকে ৮জন বাকী ৫জন খেলোয়াড় দিবে দলের স্পন্সর ও ম্যানেজার। খেলা হবে এইট এ সাইড। এর মধ্যে মিডিয়া হাউজগুলি থেকে মাঠে খেলতে হবে ৫জনকে আর বাকী তিনজন হবে স্পন্সর ও ম্যানেজারের অনুমোদিত। এছাড়া অংশগ্রহনকারী প্রতিটি দলের খেলোয়াড়দের বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

তবে ১২টি দলের কে কোন গ্রুপে খেলবে তা পরবর্তীতে আরেকটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জানানো হবে। ২ গ্রুপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে এই খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দলকে নিয়ে হবে সেমি ফাইনাল। সেমিফাইনালে বিজয়ী দুটি দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরস্পরের মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল পাবে ক্যাশ ১হাজার পাউন্ড। রানার্সআপ দল পাবে ৫শ পাউন্ড।

ব্রিটেন থেকে প্রচারিত ও প্রকাশিত শীর্ষ মিডিয়া প্রতিষ্ঠানগুলিকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে বাংলা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট।

টুর্নামেন্টেকে সামনে রেখে মঙ্গলবার ক্যানারি ওয়ার্ফ এর একটি সেমিনার হলে অংশগ্রহনকারী সকল মিডিয়ার অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় স্পন্সর ও ম্যানেজারদের ড্র পর্ব। আয়োজক জাকির খান ও মুজিব ইসলামের সার্বিক পরিচালনায় লটারির মাধ্যমে ১২ দলের ১২জন ম্যানেজার ও স্পন্সর বন্টন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026