রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০

কেয়ারার্স এসোসিয়েশনের অর্জন টাওয়ার হামলেটসে একটি ইতিহাস: ডেপুটি স্পিকার সাবিনা আক্তার

কেয়ারার্স এসোসিয়েশনের অর্জন টাওয়ার হামলেটসে একটি ইতিহাস: ডেপুটি স্পিকার সাবিনা আক্তার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কেয়ারার্সদের স্বার্থ রক্ষায় গঠিত টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশনের সাম্প্রতিক অর্জন ইতিহাস হয়ে থাকবে। সোমবার টাওয়ার হামলেটস কেয়ারার্স এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার সাবিনা আক্তার এ কথা বলেছেন।

সোসিয়েশনের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট আবুল হোসেনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী কামাল হোসেনের মনোমুগ্ধকর উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার, কেবিনেট মেম্বার কাউন্সিলার আয়াছ মিয়া, এসোসিয়েসনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন খান, ভাইস প্রেসিডেন্ট শাহ বদরুজ্জামান, ট্রেজারার আহমদ সাদেক তারেক, মিডিয়া সেক্রেটারী মোঃ ফয়েজ আহমদ চৌধুরী, খলিলুর রহমান, অফিস সেক্রেটারী ফারুক মিয়া ও অনলাইন টিভি এর ওমর ফারুক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট নাজমা সুলতানা, এসিস্টেন্ট ট্রেজারার লাকন মিয়া, অর্গেনাইজিং সেক্রেটারী লোকমান খান, এসিস্টেন্ট অর্গেনাইজিং সেক্রেটারী শহীদুল্লাহ, কালচারাল সেক্রেটারী নুর আহমদ, এসিস্টেন্ট কালচারাল সেক্রেটারী সামসুদ্দোহা, এসিস্টেন্ট স্পোর্ট সেক্রেটারী সালমা বেগম, এক্সিকিউটিভ মেম্বার আনোয়ারা বেগম, নাজিয়া বেগম চৌধুরী ও সাজু আহমেদ প্রমুখ।

সোমবার পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেলের একটি রেস্টুরেন্টে নব নির্বাচিত কমিটি কর্তৃক বিদায়ী কমিটির প্রেসিডেন্ট এম আব্বাছ উজ জামানকে তার সাফল্যের স্বীকৃতি স্বরূপ এক সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার বলেন, টাওয়ার হামলেটস কেয়ারার্স এসোসিয়েশন ইউকের পথ চলা অন্যান্য অর্গেনাইজেশকে উৎসাহ যোগাবে আর এসোসিয়েশনের সাফল্য বারায় ইতিহাস হয়ে থাকবে। সম্মান জানাই সংবর্ধিত অতিথিকে, সাফল্য কামনা করি নতুন কমিটির।

সভায় বক্তারা সংবর্ধিত অতিথির ভূয়সী প্রশংসা করে বলেন তার যোগ্য নেতৃত্বে টাওয়ার হামলেটসে কর্মরত কেয়ারাররা লন্ডন লিভিং ওয়েজেস পাচ্ছে এবং আসছে নভেম্বর থেকে জিরো আওয়ারের পরিবর্তে মিনিমাম ১২ঘন্টার কন্ট্রাক্ট পাবে। সভার শেষ পর্যায়ে এম আব্বাছ উজ জামানকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026