সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:১৬

হজ্জ্বের সময় জনবহুল এলাকায় নাকে মুখে মাস্ক পরার পরামর্শ

হজ্জ্বের সময় জনবহুল এলাকায় নাকে মুখে মাস্ক পরার পরামর্শ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর এখন শুধু ক্ষণ গণনার পালা। এরই মধ্যে সারা বিশ্ব থেকে হজযাত্রীরা সমবেত হয়েছেন পবিত্র নগরী মক্কায়। তাদের সঙ্গে আজ বৃহস্পতিবার বা আগামী কাল যোগ দেবেন স্থানীয় হজযাত্রীরা।

বে কেউ যাতে সংক্রামক কোন ব্যধিতে আক্রান্ত না হন এ জন্য হজযাত্রীদের মুখে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে জনবহুল এলাকাগুলোতে চলাচলের সময় তারা যেন নাকে-মুখে মাস্ক ব্যবহার করেন। হাঁচি বা কাশি হলেই স্বাস্থ্য সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

তবে কাশি যদি তীব্র হয়, হাঁচি যদি ঘন ঘন হয়, দেহের তাপমাতা যদি ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, নাক দিয়ে যদি সর্দি ঝরতে থাকে তাহলে তাদেরকে আলাদা করে ফেলা উচিত বলে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

এতে বলা হয়েছে, আজ বা কালের মধ্যে সৌদি আরবের নাগরিকরা যোগ দেবেন বিদেশী হজযাত্রীদের সঙ্গে। তবে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সতর্ক করেছে। বলেছে, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখতে। এ বছর বিদেশীদের সঙ্গ হজ পালন করবেন তিন লাখেরও বেশি সৌদি নাগরিক।

জেনারেল ডিরেস্টরেট অব পাসপোর্ট অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে হজযাত্রী প্রবেশ করেছেন ১৩ লাখ ১০ হাজার ৪০৮ জন। এর মধ্যে আকাশপথে গিয়েছেন ১২ লাখ ৩৩ হাজার ২৯ জন। স্থলপথে গিয়েছেন ৬৪ হাজার ৬৫৬ জন এবং সমুদ্রপথে গিয়েছেন ১২ হাজার ৭২৩ জন।

বৈধ অনুমোদন ছাড়া কোন ব্যক্তিকে হজে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে কর্তৃপক্ষ। মক্কার কাছাকাছি যেসব স্থানীয় হজযাত্রী রয়েছেন তারা আজ বৃহস্পতিবার বিদেশীদের সঙ্গে মিশবেন, যাতে আগামীকাল শুক্রবার জুমার নামাজ একসঙ্গে আদায় করতে পারেন তারা। এ জন্য দাম্মাম ও রিয়াদ থেকে হজযাত্রীরা তাদের যাত্রা শুরু করেছেন।

এ বছর সৌদি আরবের নাগরিকরা হজের অনুমোদন পেতে অনলাইনে আবেদন করার সুযোগ পেয়েছেন। তারা বিভিন্ন প্যাকেজ দেখে পছন্দেরটি বেছে নিয়ে অর্থ পরিশোধ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026