শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩০

সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের খাসিয়ামারা মোহনা

সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের খাসিয়ামারা মোহনা

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্তের ভাঙ্গাপাড়া ও মাঠগাঁও এলাকার খাসিয়ামারা নদীর মোহনা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি।

পর্যটন বিমুখ নদীর ওই মোহনার তিনদিকে বাংলাদেশের সীমানায় রয়েছে ছোট বড় টিলা ও সমতুল ভূমি। উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে ভারতের সুউচ্চ সবুজ পাহাড়। খাসিয়ামারা নদীর পশ্চিম তীরে অবস্থিত মাঠগাঁও গ্রাম।

ওই গ্রামে রয়েছে অসংখ্য সুউচ্চ টিলা ও ঘনবসতি। পূর্ব তীরে বেশ কয়েকটি টিলার ফাঁকে ফাঁকে সমতলে ফসলি জমির সবুজ দৃশ্য যেন মন ছুঁয়ে যায়।

এছাড়া চারদিকে সারি সারি গাছ পালা, সবুজের সমারোহ, আঁকা বাঁকা নদী পথ যেন প্রকৃতিকে হাতছানি দিয়ে ডাকছে। পড়ন্ত বিকেলে টিলার উপর দাঁড়িয়ে সমতল ভূমির দিকে তাকালে বুঝা যাবে ইউরোপের কোন দর্শনীয় স্থান।

অন্যদিকে, উজান থেকে নেমে আসা নদীতে দুই দেশের সীমানায় নুড়ি পাথর আহরণের দৃশ্য প্রশান্তি অনুভূত হয়। টিলার উপর থেকে দেখা যাবে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে সীমান্ত রক্ষী বিএসফের কড়া নজরদারি।

ভারতের কালো পাহাড়ে পাখপাখালীর কিচিরমিচির শব্দে আরো মোহনীয় করে তোলে এখানকার পরিবেশকে। ভোরে ও পড়ন্ত বিকেলে নদীর উজানে ভারতের সীমানায় সেখানকার বাসিন্দাদের মাছ আহরণের দৃশ্য মন ভরে যায় আগন্তক পর্যটকদের।

আসন্ন ঈদুল আজহার ছুটিতে ঘুরে আসতে পারেন উপজেলা সীমান্তের সম্ভাবনাময়ী পর্যটন এলাকা ও খাসিয়ামারা নদীর নান্দনিক ওই মোহনায়।

উপজেলা সদর থেকে মোটরবাইকে লক্ষ্মীপুর ইউনিয়নের লেয়াকতগঞ্জ (পশ্চিম বাংলাবাজার) হয়ে মাঠগাঁও সীমান্তে ও উপজেলা সদর থেকে বোগলাবাজার হয়ে ভাঙ্গাপাড়া সীমান্তে যাওয়া যাবে। স্থানীয়রা বলেছেন, প্রতি বছর ঈদে ও বিশেষ দিবসে পর্যটকদের ভিড় জমে এখানে। তবে যাতায়াত ব্যবস্থা উনুন্নত হওয়ায় দূর থেকে পর্যটকরা আসতে চায় না।

এছাড়া উপজেলা সীমান্তে আগন্তকদের সুবিধা মতো দোকান পাট ও পানাহারের কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয় সবাইকে। উপজেলা সদর থেকে আসা যাওয়ার যাতায়াত সড়কগুলো পাকাকরণ ও সংস্কার করা হলে সময়ের ব্যবধানে ওই অঞ্চলটি উপজেলার অন্যতম নান্দনিক পর্যটন স্পট হিসেবে গড়ে উঠবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025