বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:২৮

সিরিয়া সঙ্কটে শান্তিপূর্ণ সমাধানে সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র

সিরিয়া সঙ্কটে শান্তিপূর্ণ সমাধানে সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়া যুদ্ধ নিয়ে যে শত্রুতা সৃষ্টি হয়েছে তা নিরসনে তারা একটি চুক্তির ঘোষণা দিয়েছে। সিরিয়া সঙ্কটে শান্তিপূর্ণ সমাধানে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

সে অনুযায়ী সোমবার সূর্যাস্তের পর থেকেই কার্যকর হচ্ছে চুক্তি। এর অধীনে বিরোধীদের বিশেষ বিশেষ অবস্থানস্থলে অভিযান বন্ধ রাখবে সিরিয়া সরকার। চুক্তির অধীনে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট ও আল নুসরা ফ্রন্টের যোদ্ধাদের বিরুদ্ধে একটি যৌথ সেন্টার প্রতিষ্ঠা করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে আলোচনার পর এমন ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। জেনেভাতে জন কেরি বলেছেন, সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ উভয়কেই এ চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে।

সের্গেই ল্যাভরভ বলেছেন, এই যৌথ কেন্দ্রটি প্রতিষ্ঠা হলে উদারপন্থি বিরোধীদের থেকে জঙ্গিদের আলাদা করতে পারবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রাশিয়া ও যুক্তরাষ্ট্র সমন্বয়ের মাধ্যমে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাবে আকাশপথে।

বিরোধী পক্ষ এরই মধ্যে চুক্তির পরিকল্পনা মেনে চলার ইঙ্গিত দিয়েছে। সের্গেই ল্যাভরভ বলেছেন, এ চুক্তির বিষয়ে সিরিয়া সরকারকে জানিয়েছে রাশিয়া। তারা এ চুক্তি মেনে চলতে রাজি হয়েছে।

শত্রুতা অবসানের এ উদ্যোগ শুরুর সাত দিন পরে আইএস ও আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে দু’দেশ একটি যৌথ কেন্দ্র প্রতিষ্ঠা করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025