সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪

৩৫ বছর হজ্জ্বের খুতবা দিয়ে অবশেষে পদত্যাগ করলেন সৌদি গ্র্যান্ড মুফতি

৩৫ বছর হজ্জ্বের খুতবা দিয়ে অবশেষে পদত্যাগ করলেন সৌদি গ্র্যান্ড মুফতি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ৩৫ বছর হজের খুতবা দিয়ে অবশেষে পদত্যাগ করলেন সৌদি গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ।

আরাফার দিন হজের খুতবা প্রদান ও নামিরা মসজিদে ইমামতি করা থেকে পদত্যাগ করেছেন তিনি। স্বাস্থ্যগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।শনিবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় দৈনিক ওকাজ এ খবর জানিয়েছে।

তিনি ১৯৮১ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর যাবৎ হজের খুতবা দিয়ে আসছিলেন তিনি। দৈনিক ওকাজ আরও জানায়, গ্র্যান্ড মসজিদের ইমাম মুফতি সালিহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতি আবুদল আজিজের স্থালাভিষিক্ত হতে পারেন।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ওকাজ জানায়, হুমাইদ ছাড়াও গ্র্যান্ড মুফতি নির্বাচনে দু’জনের নাম শোনা যাচ্ছে।

তারা হলেন, ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্টার শায়খ সালিহ আল আশ শায়খ ও দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি চেয়ারম্যান গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026