শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭

পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে লন্ডনে

পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্য দিয়ে আজ সোমবার লন্ডনসহ যুক্তরাজ্যে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। প্রতিবারের মতো সৌদিআরবের সাথে মিল রেখে এই ঈদ উদযাপন হচ্ছে।

হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে কোরবানির প্রচলন শুরু। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই এ কোরবানির প্রচলন। বছর ঘুরে আবার এলো সেই পবিত্র উৎসব ঈদুল আজহা।

আগামীকাল বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এ উপমহাদেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ এই উৎসব। তবে চান্দ্রমাসের হিসেবের তারতম্যের কারণে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026