শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে অর্ধেকেরও বেশি স্কুলছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়। মঙ্গলবার প্রকাশিত ব্রিটিশ পার্লামেন্ট কমিটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ম
ঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর জন্য লিঙ্গীয় শিক্ষার আবশ্যকতা তুলে ধরা হয়। এতে ১৬ থেকে ১৮ বছর বয়সী এক-তৃতীয়াংশ মেয়েদেরই তাদের ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করা হয় বলে প্রতিবেদনে উঠে আসে।
ওই প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনই যৌন হেনস্থা হওয়াটা মেয়েদের জীবনের অংশ হয়ে উঠেছে। ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের প্রায় তিন-চতুর্থাংশই প্রতিনিয়ত মেয়েদের যৌন নিপীড়ক গালি দিতে শুনে থাকে বলে কমিটিকে জানিয়েছে।
সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শিক্ষা বিভাগ ওই প্রতিবেদনের সুপারিশসমূহ বিবেচনা করবে। তিনি আরও বলেন, স্কুল হওয়া উচিত নিরাপদ স্থান, সেখানে অপরাধের ঘটনা কদাচিৎ ঘটতে পারে। কিন্তু এতে তরুণরা নিপীড়ন এবং সহিংসতার শিকার হতে পারে না।
যৌন নিপীড়নের বিরুদ্ধে কাজ করা দাতব্য সংগঠন রেপ ক্রাইসিস এর ক্যাটি রাসেল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আজ যারা এই পরিসংখ্যান পড়ছেন বা শুনছেন, তারা কেউ যৌন নিপীড়নের ভয়াবহতা এড়িয়ে যেতে পারবেন না।
প্রতিবেদনে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর জন্য লিঙ্গীয় শিক্ষার আবশ্যকতা তুলে ধরা হয়।
স্কুলছাত্রীরা পার্লামেন্ট কমিটিকে জানিয়েছে, যৌন নিপীড়নের অভিযোগ করেও লাভ হয় না। এ নিয়ে কোনও শাস্তি দেওয়া হয় না। পার্লামেন্ট কমিটির প্রধান মারিয়া মিলার বলেন, শিক্ষকরা প্রায়শই যৌন নিপীড়নের অভিযোগকে ‘কেবল বিদ্রুপ’ বলে উল্লেখ করে থাকেন।
ক্ষমতাসীন রক্ষণশীল পার্টির পার্লামেন্ট সদস্য মিলার এই সমস্যা সমাধানে কোনও কার্যকর পরিকল্পনা না থাকার জন্য শিক্ষা বিভাগকে দায়ী করেছেন।
বর্তমান ব্রিটিশ পাঠক্রম অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের যৌন স্বাস্থ্য শিক্ষা বাধ্যতামূলক। তবে সেখানে সম্পর্ক এবং যৌন সচেতনতা সম্পর্কে পড়ানো হয় না।