রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৮

ইমাম জালাল হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড সাঈদীর

ইমাম জালাল হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড সাঈদীর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশী বংশোদ্ভূত ইমাম জলাল উদ্দিনকে হত্যার অভিযোগে আইএসের এক বৃটিশ সমর্থককে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বৃটেনের একটি আদালত।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম মোহাম্মদ হোসেন সাঈদী (২১)। তাকে দেয়া এ কারাদন্ডের মেয়াদ কমপক্ষে ২৪ বছর। তবে আনিত অভিযোগ অস্বীকার করেছে সাঈদী।

শুক্রবার ম্যানচেস্টার ক্রাউন কোর্টের জুরিরা বলেছেন, জালাল উদ্দিনের ওপর হামলা পরিকল্পনায় সে সহযোগিতা করেছিল। উল্লেখ্য, মোহাম্মদ হোসেন সাঈদী ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলের সাবেক কর্মাধ্যক্ষ। একই সঙ্গে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আগামী সপ্তাহে তার বিরুদ্ধে রায় ঘোষণা কথা রয়েছে বিচারক ডেভিড ম্যাডিসনের। এ রায়ে তার যাবজ্জীবন কারাদন্ড হতে পারে।

প্রসিকিউশন থেকে প্রমাণ দেয়া হয়েছে যে, যাদুমন্ত্র চর্চা করার কারণে জালাল উদ্দিনকে হত্যা করেছে সাঈদী। এ ছাড়া সে দায়েশ (আইএস) দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকতে পারে। বৃটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস স্পেশাল ক্রাইম অ্যান্ড কাউন্টার টেরোরিজম ডিভিশনের প্রধান সু হেমিং বলেছেন, হামলা চালানোর আগে সাঈদী ও তার সহযোগীরা রাস্তায় জালাল উদ্দিনকে ঘিরে ধরে।

এরপর তার ওপর হামলা চালায়। তাকে হত্যা করে তারা সরে পড়ে। তিনি আরও বলেন, আমাদের সমাজে বিভক্তির বীজ বপন করতে দায়েশের বিষাক্ত আদর্শ ছড়িয়ে দেয়া যাবে না। যারাই এর নামে সহিংসতা করবে তাদেরকেই বিচার করা হবে।

উল্লেখ্য, গত ১৮ই ফেব্রুয়ারি ম্যানচেস্টারের কাছে রোচডেলে এলাকায় শিশুদের একটি খেলাধুলা করার স্থানে জালাল উদ্দিনের ওপর হামলা হয়। এ হামলায় জড়িত সাঈদী ও তার সহযোগী মোহাম্মদ আবদুল কাদির এখন সিরিয়া রয়েছে বলে মনে করা হয়। তারা জালালকে হত্যার বেশ কয়েক মাস আগে পরিকল্পনা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026