সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩

শ্রীঘ্রই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত-নেপাল রেল যোগাযোগ

শ্রীঘ্রই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত-নেপাল রেল যোগাযোগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ।

চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে দুই বাংলার মধ্যে যোগাযোগের আরও একটি পথ খুলছে এই পথে। আর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রাধিকাপুর দিয়ে। শুধু দুই বাংলা নয়, এই রেল ক্রমেই বাংলাদেশ-ভারত ও নেপালের মধ্যে যোগাযোগ সৃষ্টি করবে।

২০০৫ সালের পহেলা এপ্রিল পর্যন্ত এই পথে ট্রেন চলছিল। পরে রেলপথটি বন্ধ হয়ে যায়। স্বাধীনতার আগে এই পথ দিয়ে বাংলাদেশের পার্বতীপুর জংশনে গিয়ে দার্জিলিং হয়ে কলকাতায় যেতে পারতেন যাত্রীরা। পণ্যবাহী ট্রেনের এই পরিসেবা চালু হওয়ার সম্ভাবনায় খুশি এলাকার সাধারণ মানুষ।

রেল সূত্রে জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ওই পথ দিয়ে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্টেশন পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচল করবে। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে ভারতের অংশে রেল চালানো হয়েছে। এই রেলপথ চালু হলে পণ্য পরিবহন ক্ষেত্রে আরেকটি মাইলস্টোন স্থাপন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সার্ক চুক্তি অনুযায়ী এই প্রকল্পটি চালু করা হবে। এই রেলপথ দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখবে। ফলে খুব সহজে লবণ, পেঁয়াজ, আদা, সাইকেলের যন্ত্রাংশসহ বিভ্ন্নি পণ্য বাংলাদেশে আসবে। অন্যদিকে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য ভারতে পরিবহন করা যাবে।

রেল অফিস জানায়, এই রেলপথটি সম্প্রসারিত করে নেপালের যোগবানী পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে তিন দেশের মধ্যে রেল যোগাযোগ ঘটবে। আর নেপালে রেলের অবকাঠামো তৈরিতে সাহায্য করবে ভারতীয় রেল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026