বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩

কারিনা কাপুর অন্তঃসত্ত্বা নন

কারিনা কাপুর অন্তঃসত্ত্বা নন

বিনোদন ডেস্ক: বলিউড তারকা কারিনা কাপুর মা হচ্ছেন। এ খবরে কোনো সন্দেহ নেই। কারণ সাইফ আলী খান নিজেই তার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা গণমাধ্যমে প্রকাশ করেছেন।

এ নিয়ে নবাব পরিবারে চলছে নানা প্রস্তুতি। নতুন নবাবকে বরণ করে নিতে এখন থেকেই সব সাজানো গোছানোর কাজ চলছে। তাহলে অন্তঃসত্ত্বা না হওয়ার খবর কেন?

প্রিয় পাঠক, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। শশাঙ্ক ঘোষের পরিচালনায় বীরে দি ওয়েডিং ছবির শুটিং শুরু হবে সামনের মাসেই।

জানা গেছে, এ ছবিতে কারিনার চরিত্র অন্তঃসত্ত্বা। বিষয়টি শোনা গেলেও ভুল বলেই আখ্যা দিলেন তিনি। এ ছবিতে কারিনাকে প্রেগন্যান্ট চরিত্রে দেখা যাবে না।

তিনি বলেন, প্রেগন্যান্ট ওম্যান সাজছি না। এমন কোনো কথা বিশ্বাস করবেন না। আর গুজবও ছড়াবেন না।

শশাঙ্ক ঘোষের পরিচালনায় বীরে দি ওয়েডিং এর শুটিং শুরু হওয়ার কথা অক্টোবরে। ছবিতে কারিনার সঙ্গে রয়েছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া।

কারিনা এ ছবি প্রসঙ্গে আরও বলেন, গল্পটা চার বন্ধুর। তাদের সম্পর্কের বাঁধনকেই তুলে ধরা হয়েছে। ছবিটা শুরু করার জন্য তর সইছে না আমার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026