শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বরিস জনসন ব্রেক্সিটকে সমর্থন করেছেন শুধু কনজার্ভেটিভ পার্টির উত্তরাধিকার হওয়ার আশায়। এমন কথা বলেছেন বৃটিশ ফরেন অফিস মিনিস্টারন। বরিস জনসন কখনো ব্রেক্সিট চান নি।
তিনি বলেছেন, তার বস বরিস জনসন ব্রেক্সিট গণভোটে হেরে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি ব্রেক্সিটের পক্ষে প্রচারণা চালিয়েছেন শুধু উত্তরাধিকারী হওয়ার জন্য। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। আজ বৃহস্পতিবারে বিবিসিতে এ বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রচার হওয়ার কথা রয়েছে।
আগেই ধারণ করা ওই প্রামাণ্যচিত্রে রয়েছে অ্যালান ডানকানের মন্তব্য। এতে তিনি এসব কথা বলেছেন। ব্রেক্সিট গণভোটের আগের দিন তার এ মন্তব্য ধারণ করা হয়েছিল। তখন তিনি মন্তব্য করেছিলেন যে, ব্রেক্সিট ভোটে ইউরোপের সঙ্গে থাকার পক্ষে ভোট পড়তে পারে শতকরা ৫২ ভাগ।
ইউরোপ ছাড়ার পক্ষে ভোট পড়তে পারে শতকরা ৪৮ ভাগ। ব্রেক্সিট ভোটের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন তেরেসা মে। তিনি বরিস জনসনকে সেক্রেটারি অব স্টেট ফর ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেন।